বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

বিচারহীনতার ২৯৭ দিন: সাজিদ হত্যার বিচার চায় ইবি শিক্ষার্থীরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১০ মে, ২০২৬

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মেধাবী শিক্ষার্থী শহীদ সাজিদ আব্দুল্লাহ হত্যার ২৯৭ দিন অতিবাহিত হলেও এখনো বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

রোববার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে সাজিদের সহপাঠী ছাড়াও শাখা ছাত্রদল, ছাত্রশিবির, ইসলামী ছাত্র আন্দোলন, তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে সাজিদের বন্ধু উসামা বলেন, “সাজিদের লাশ পুকুরে পেয়েছি, সামনে আপনার সন্তানের লাশ যে পাওয়া যাবে না তার কোনো নিশ্চয়তা নাই। ক্যাম্পাসকে নিরাপদ করতে চাইলে দ্রুত হত্যাকাণ্ডের সুরাহা করুন। সাজিদের নামে হলের নামকরণ ও পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ছিল, কিন্তু এখনো তা বাস্তবায়ন হয়নি। যদি তা সম্ভব না হয়, তাহলে পদত্যাগ করুন।”

ছাত্রশক্তির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ফুয়াদ হাসান বলেন, “বর্তমান প্রশাসনের ন্যূনতম সদিচ্ছা নেই সাজিদ হত্যার বিচার করার। ক্যাম্পাসে শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় আছে। আমাদের কাছে প্রতীয়মান হয়, প্রশাসনের সঙ্গে খুনিদের কোনো যোগসাজশ থাকতে পারে।”

ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি ইসমাইল হোসেন রাহাত বলেন, “প্রশাসন এই হত্যাকাণ্ডের পর কী করেছে? বরং আন্দোলনকারীদের শোকজ করা হয়েছে। এখন পর্যন্ত সিআইডিতে কোনো কার্যকর চিঠি পাঠানো হয়নি বলে আমাদের জানা।”

তিনি আরও বলেন, “আন্দোলন হলে বলা হয় এটি মীমাংসিত ইস্যু, অথচ এখনো কোনো বিচার হয়নি। সাজিদের নাম নিয়েও প্রশাসন অসন্তোষ প্রকাশ করে—এটি দুঃখজনক।”

শাখা ছাত্রশিবির সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “সাজিদ হত্যার বিচার নিয়ে প্রশাসনের ঢিলেমির কারণে ক্যাম্পাসে আরও একটি হত্যাকাণ্ড ঘটেছে। আর কতদিন অপেক্ষা করতে হবে? যদি দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে দায়িত্ব ছেড়ে দিন।”

শিক্ষার্থীরা দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102