মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

জানা গেল ঈদুল আজহার সম্ভব্য তারিখ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৩ মে, ২০২৬

বিশ্বের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নিয়ে প্রাথমিক পূর্বাভাস প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি দেশে আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হতে পারে।

সৌদি আরবের সরকারি উম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী, দেশটিতে ১৬ মে জিলকদ মাসের ২৯তম দিন এবং ১৭ মে ৩০তম দিন হিসেবে ধরা হয়েছে। সে হিসাবে জিলহজ মাস শুরু হলে ২৭ মে দেশটিতে ঈদুল আজহা উদযাপনের সম্ভাবনা রয়েছে।

পাকিস্তানেও একই সম্ভাবনার কথা জানিয়েছেন দেশটির জ্যোতির্বিজ্ঞানীরা। তাদের ধারণা, চাঁদের অবস্থান বিবেচনায় ২৭ মে দেশটিতে কোরবানির ঈদ হতে পারে।

অন্যদিকে যুক্তরাজ্য ও ইউরোপের মুসলিম সম্প্রদায়ের জন্য নতুন চাঁদ দেখার ওপর ভিত্তি করে ২৭ অথবা ২৮ মে ঈদুল আজহা পালনের সম্ভাবনার কথা জানিয়েছে সংশ্লিষ্ট ইসলামিক প্ল্যাটফর্মগুলো।

সংযুক্ত আরব আমিরাতের হিসাবেও ২৬ মে আরাফাতের দিন এবং ২৭ মে ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশে সাধারণত সৌদি আরবের এক দিন পর ঈদ উদযাপিত হয়ে থাকে। সে হিসাবে দেশে ২৮ মে পবিত্র ঈদুল আজহা পালিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে ইসলামী মাস গণনা সম্পূর্ণভাবে চাঁদ দেখার ওপর নির্ভরশীল হওয়ায়, জিলহজ মাসের শুরু এবং ঈদের চূড়ান্ত তারিখ নির্ধারণ করবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102