বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

বিকল নৌযানে চার দিন ধরে সাগরে ভাসছিলেন ১৫ জেলে, উদ্ধার করল নৌবাহিনী

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিকল হয়ে পড়েছিল মাছ ধরার নৌযানটি। উদ্ধারের আশায় সাগরে ভাসতে ভাসতে নৌযানে চার দিন কাটিয়ে দেন ১৫ জেলে। তবে শেষ পর্যন্ত নৌবাহিনীর জাহাজ তাদের উদ্ধার করে নিরাপদে তীরে নিয়ে এসেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে কক্সবাজারের সেন্ট মার্টিন লাইট হাউসের প্রায় ৬ নটিক্যাল মাইল পশ্চিমে সাগর থেকে তাদের উদ্ধার কর হয়।

বুধবার (১ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে নৌবাহিনী জানায়, ইঞ্জিন বিকল অবস্থায় সাগরে ভাসমান মাছ ধরার নৌযানটি দেখতে পায় নৌবাহিনীর জাহাজ। পরে জাহাজের দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত প্রদর্শন করেন জেলেরা। এরপর সাগরে টহলরত নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সংকেত দেখে নৌযানটির দিকে ছুটে যায়। পরে নৌ সদস্যরা ট্রলারসহ জেলেদের উদ্ধার করেন।

উদ্ধারকৃত জেলেরা জানান, গত ২৭ মার্চ তাদের ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে যায়। একপর্যায়ে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দেয়, ফলে তারা চরম দুর্ভোগে পড়েন। নৌবাহিনীর সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে নৌবাহিনী ফরোয়ার্ড বেইজ সেন্ট মার্টিনে নিয়ে যান। সেখানে তাদের প্রয়োজনীয় খাদ্য, বিশুদ্ধ পানি ও প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। বর্তমানে সকল জেলে সুস্থ রয়েছেন এবং নিরাপদ অবস্থানে আছেন। এরপর জেলেদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, দেশের সমুদ্রসীমায় নিরাপত্তা নিশ্চিত করা, জেলেদের জীবন ও জীবিকা সুরক্ষা এবং ব্লু-ইকোনমির বিকাশে বাংলাদেশ নৌবাহিনী নিয়মিত টহলসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এ উদ্ধার অভিযান নৌবাহিনীর মানবিকতা ও দায়িত্ববোধের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।​

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102