বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন

প্রতিটি নারীকে শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট: সাফা কবির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

স্বীকৃতি পাওয়ার আনন্দ অনেক সময় নিজের পথচলাকে নতুন করে ফিরে দেখার সুযোগ তৈরি করে। ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পাওয়ার পর সেই অনুভূতি থেকেই অন্য নারীদের উদ্দেশে আত্মবিশ্বাসী হওয়ার এবং নিজের পরিচয় তৈরি করার বার্তা দিয়েছেন অভিনেত্রী সাফা কবির।

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা সাফা কবিরের। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রী এখন কাজ করছেন বেছে বেছে। নারী হিসেবে তার সাফল্যময় পথচলার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তিনি পেয়েছেন ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’।

 

সম্প্রতি ‘সম্পূর্ণা পুরস্কার ২০২৬’ পুরস্কার পেয়েছেন সাফা কবির

 

পুরস্কার পাওয়ার পর নিজের অনুভূতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন সাফা। সংশ্লিষ্ট আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি লেখেন, “প্রতিটি স্বীকৃতিই আমার কাছে বিশেষ, কারণ এগুলো আমাকে আরো পরিশ্রম করতে এবং সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে।”

এই স্বীকৃতির আনন্দেই থেমে থাকেননি অভিনেত্রী। বরং নিজের অভিজ্ঞতা থেকে অন্য নারীদেরও আত্মবিশ্বাসী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। ফেসবুকে দেওয়া এক বার্তায় সাফা লেখেন, “প্রতিটি নারীকে আজ শুধু একটা কথাই বলতে চাই—তুমি যথেষ্ট। তুমি নিজেই সম্পূর্ণ। নিজের শক্তিকে চিনে নাও, নিজের জায়গা তৈরি করো, আর নিজের পৃথিবীটা জয় করো।”

 

সাফা কবিরের এই বার্তায় উঠে এসেছে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখার বিষয়টি

 

সাফা কবিরের এই বার্তায় উঠে এসেছে নিজের সামর্থ্যের ওপর আস্থা রাখার বিষয়টি। দীর্ঘ সময়ের ক্যারিয়ারে নানা ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে জায়গা করে নেওয়া অভিনেত্রী এখন কাজের ক্ষেত্রেও আগের তুলনায় বেশি বেছে নিচ্ছেন।

সর্বশেষ কোরবানির ঈদে পর্দায় দেখা গেছে সাফাকে। ওই উৎসবে তার অভিনীত একাধিক নাটক প্রচারিত হয়, যেগুলো দর্শকের কাছ থেকে জনপ্রিয়তা ও প্রশংসা পেয়েছে। এরপর কিছুদিন আগে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফিরেছেন তিনি।

 

শোবিজে এক যুগেরও বেশি সময় ধরে পথচলা এই অভিনেত্রীর। ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে দর্শকের পরিচিত মুখ হয়ে ওঠা এই অভিনেত্রী এখন কাজ করছেন বেছে বেছে সর্বশেষ কোরবানির ঈদে বেশ কিছু নাটকে দেখা গেছে এই অভিনেত্রীকে

দেশে ফেরার পর নতুন কোনো কাজে সাফা যুক্ত হয়েছেন কি না, তা এখনো জানা যায়নি। তবে, অভিনয়ে কিছুটা বিরতি তার জন্য নতুন কিছু ভাবার সময়ও হতে পারে। পর্দায় তার পরবর্তী উপস্থিতি কেমন হবে, সেটিই এখন দেখার অপেক্ষা। এর মধ্যে পাওয়া এই সম্মাননা আর নারীদের উদ্দেশে তার বার্তা যেন জানিয়ে দিল, নিজের পথটা নিজের মতো করে তৈরি করাটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

 

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102