বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০১:৫৩ অপরাহ্ন

ফিতরা কার ওপর ওয়াজিব, ঈদুল ফিতরের সাথে এর সম্পর্ক কী?

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

ঈদুল ফিতর ও ফিতরা (সাদাকাতুল ফিতর) একে অপরেরর সাথে নিবিড়ভাবে সম্পর্কিত, যেখানে ফিতরা হলো পবিত্র রমজান মাসের সিয়াম সাধনার ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং আনন্দে দরিদ্রদের শরিক করার লক্ষ্যে ঈদুল ফিতরের নামাজের পূর্বে সামর্থ্যবান মুসলমানদের ওপর ওয়াজিব বা আবশ্যকীয়। ফিতরা হলো ঈদুল ফিতর বা রোজা ভাঙার দিনের আনন্দ উদযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় পূর্বশর্ত।

ইসলাম ধর্মে আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা আদায় করা বাধ্যতামূলক। এটি জাকাতেরই একটি প্রকার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, ‘নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়।’ (সুরা আলা, আয়াত : ১৪) ইসলাম ধর্মে আর্থিকভাবে সামর্থ্যবান প্রত্যেক মুসলিমের জন্য ফিতরা আদায় করা বাধ্যতামূলক। এটি জাকাতেরই একটি প্রকার। পবিত্র কোরআন মাজিদে আল্লাহ তাআলা এদিকে ইঙ্গিত করে বলেন, ‘নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে, যে শুদ্ধ হয়।’ (সুরা আলা, আয়াত : ১৪)

ইবনে আব্বাস (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) সদকাতুল ফিতরকে অপরিহার্য করেছেন। অর্থহীন, অশালীন কথা ও কাজে রোজার যে ক্ষতি তা পূরণের জন্য এবং নিঃস্ব লোকের আহার জোগানোর জন্য। (আবু দাউদ, হাদিস : ১৬০৯)

সাহাবি ইবনে ওমর (রা.) বলেন, ‘রাসুল (সা.) সদকাতুল ফিতর অপরিহার্য করেছেন। এর পরিমাণ হলো, এক সা জব বা এক সা খেজুর। ছোট-বড়, স্বাধীন-পরাধীন সবার ওপরই এটি ওয়াজিব। (বুখারি, হাদিস : ১৫১২)

ঢাকার জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগ জানিয়েছে, এ বছর ৫২.৫ ভরি রুপার বাজারমূল্য অনুযায়ী জাকাত ও ফিতরার নিসাব ২ লাখ ৩০ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ, কোনো মুসলিমের কাছে পূর্ণ এক বছর এই পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে। একইভাবে ঈদুল ফিতরের দিন সকালে এই পরিমাণ সম্পদের মালিক থাকলে তাকে ফিতরা আদায় করতে হবে।

জামিয়া রাহমানিয়া আরাবিয়া স্বর্ণের বাজারমূল্যের ভিত্তিতে জাকাত আদায়ের একটি তালিকাও প্রকাশ করেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ২১ ফেব্রুয়ারির মূল্য অনুযায়ী, জাকাতযোগ্য মূল্যের ওপর ২.৫ শতাংশ হারে জাকাত পরিশোধ করতে হবে। প্রতিষ্ঠানটির হিসাব অনুযায়ী খাদ্যদ্রব্যের ভিত্তিতে ফিতরার পরিমাণ নিচে দেওয়া হলো:

খাদ্যদ্রব্য পরিমাণ ফিতরার হার (জামিয়া রাহমানিয়ার হিসাব)

কিসমিস ৩.৩ কেজি ২৮০০ টাকা

পনির ৩.৩ কেজি ২৬৫০ টাকা

খেজুর ৩.৩ কেজি ২০০০ টাকা

যব ৩.৩ কেজি ৪৫০ টাকা

গম বা আটা ১.৬৫ কেজি ১০০ টাকা

উল্লেখ্য, জাতীয় সাদাকাতুল ফিতর নির্ধারণ কমিটির পক্ষ থেকে ঘোষিত সর্বনিম্ন ফিতরা ১১০ টাকা। রুপার দামের ওপর ভিত্তি করে স্থানীয় বাজারে ফিতরার পরিমাণে কিছুটা তারতম্য হতে পারে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102