বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন

চাঁদ দেখা গেছে সৌদিতে, আগামীকাল প্রথম রোজা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬

সৌদি আরবের কর্তৃপক্ষ ঘোষণা করেছে, দেশটির বিভিন্ন অঞ্চলে রমজানের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল (১৮ ফেব্রুয়ারি) দেশটিতে রমজান মাস শুরু হচ্ছে।

আল হারিক অবজারভেটরির আব্দুল আজিজ আল-মুইনা জানিয়েছেন, ‘সূর্য বিকেল ৫ দশমিক ৫২ মিনিটে অস্ত গেছে এবং আবহাওয়া চাঁদ দেখার জন্য অনুকূল ছিল।’

ইসলামি ক্যালেন্ডারের নবম মাস রমজান মুসলিমদের জন্য সবচেয়ে পবিত্র মাস। এই মাসে রোজা পালন করা হয় এবং রমজানের শেষ দশ রাতের মধ্যে লাইলাতুল কদরের রাত উদযাপিত হয়, যেটি নবি মুহাম্মদ (সা.)-এর ওপর কুরআন নাজিল হওয়ার স্মরণে পালিত হয়।

২০২৬ সালের রমজান মাস সম্ভবত ২৯ দিন স্থায়ী হবে। তবে এটি নিশ্চিত হবে মাসের শেষের দিকে চাঁদ দেখার ওপর নির্ভর করে। দুবাইয়ের জ্যোতির্বিদ্যা পূর্বাভাস অনুসারে, রমজান ২৯ দিন হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102