সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

নেতাকর্মীদের যে বার্তা দিলেন জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

‘কোনো অপশক্তির কাছে আমরা মাথা নত করব না’ এমন দৃঢ় অবস্থান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৫ ফেব্রুয়ারি) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘প্রিয় সহকর্মীরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নির্বাচনোত্তর পরিবেশে আপনারা সবাই কেমন আছেন?’

ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, দেশের বিভিন্ন এলাকায় একটি বিশেষ দলের কিছু উচ্ছৃঙ্খল কর্মী স্থানীয় জনগণের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ চালাচ্ছে। তিনি উল্লেখ করেন, ভোট প্রদানের সময় ১১ দলের প্রতীকে ভোট দেয়ার কারণে নারীদের ওপর শ্লীলতাহানির মতো বেদনাদায়ক ঘটনা ঘটেছে, যা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দলীয় নেতাদের কাছে জানানো হয়েছে।

তিনি দলীয় কর্মী ও সমর্থকদের উদ্দেশে বলেন, ন্যায় ও সত্যের ওপর অটল থাকুন। কোনো অপশক্তির কাছে মাথা নত করা যাবে না। যেখানে অন্যায় বা আঘাত হবে, সেখানে জনগণকে সঙ্গে নিয়ে মজলুমের পাশে দাঁড়িয়ে তীব্র প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।

ডা. শফিকুর আরও বলেন, সাধারণ জনগণের পাশে দাঁড়ানো শুধু রাজনৈতিক দায়বদ্ধতা নয়, এটি মানবতার দাবি, মহান আল্লাহকে ভালোবাসার দাবি এবং দেশপ্রেমের অংশ। তিনি বলেন, এই লক্ষ্য অর্জনে কোনো ধরনের দুর্বলতা বা শিথিলতা প্রদর্শনের সুযোগ নেই। ‘মহান আল্লাহ আমাদের সহায় হোন। আমিন,’ মন্তব্যে উল্লেখ করেছেন জামায়াত আমির।

তিনি বলেন, দলের সকল কর্মী ও সমর্থককে দেশের আইন ও শান্তি রক্ষার পাশাপাশি মানবিক দায়িত্বও পালন করতে হবে।

ডা. শফিকুরের এ বক্তব্য দলীয় নেতাদের মধ্যে দায়িত্ববোধ জাগাতে এবং নির্বাচনের পর সৃষ্ট পরিস্থিতিতে শক্ত অবস্থান নিতে উৎসাহ প্রদান করবে বলে মনে করা হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102