শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

শিক্ষামন্ত্রী হওয়া প্রসঙ্গে যা বললেন মিলন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে বেসরকারিভাবে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন ধানের শীষ প্রতীকের বিএনপি প্রার্থী ও সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।

গত বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬৬ হাজার ৮৫ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী এই আসনে ড. আ ন ম এহছানুল হক মিলন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১ শত ৬২ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাদ্দিস আবু নছর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে গিয়ে শিক্ষামন্ত্রী প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এহছানুল হক মিলন বলেন, শিক্ষামন্ত্রীর দায়িত্ব পেলে দেশের শিক্ষা ব্যবস্থাকে যুগোপযোগী ও মডার্নাইজ করে তোলা হবে। যেনো আন্তর্জাতিক পরিমন্ডলের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাল মিলিয়ে আমরা চলবো।

তিনি আরও বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান যদি দায়িত্ব দেন তাহলে বিগত দিনে যেভাবে শিক্ষার জন্য কাজ করেছিলাম তার চেয়ে অনেক গুণ বেশি কাজ করবো।

এর আগে তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত ও দোয়া মোনাজাত করেন।

উল্লেখ্য, ড. আনম এহছানুল হক মিলন ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102