ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে একক সংখ্যা গরিষ্ঠতা পাওয়ায় মন্ত্রিপরিষদ গঠনে ব্যস্ত সময় পার করছেন বিএনপির নেতৃবৃন্দ। এমন পরিস্থিতিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী করা হতে পারে বলে রাজনৈতিক অঙ্গনে জোরালো গুঞ্জন চলছে।
বিএনপির গুলশান কার্যালয়ের বিশ্বস্ত একটি সূত্র গণমাধ্যম কে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্রটি বলছে, সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে রাষ্ট্র মেরামতে পূর্বঘোষিত ৩১ দফা বাস্তবায়নে বদ্ধপরিকর বিএনপি। গৃহায়ন ও গণপূর্ত খাতকে পরিপূর্ণ ও আধুনিকায়নের লক্ষ্যে এবার এই মন্ত্রণালয়ের দায়িত্ব মির্জা আব্বাসকে দেবেন দলের চেয়ারম্যান তারেক রহমান।
ঢাকা-৮ আসনে মির্জা আব্বাস বেসরকারিভাবে ৫৭ হাজার ৯২ ভোট ভোট পেয়েছেন।
ঢাকা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মির্জা আব্বাস। তিনি বেশ কয়েকবার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন। এ ছাড়াও বিভিন্ন সময় বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলর অব কমার্সে স্নাতক পাশ করেছেন। পরবর্তী সময়ে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হন।
আরবি/এসবি/খাজা