বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন

নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্র মজুত করা হচ্ছে : আসিফ মাহমুদ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬

নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় অস্ত্র মজুত করা হচ্ছে। যেসব জায়গায় অস্ত্র মজুত করা হয়েছে, সেসব স্থানে বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতের মধ্যেই যৌথবাহিনীকে অভিযান চালানোর আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, আমি কয়েকটা রিল দেখলাম, মাত্র ২০ হাজার টাকা বহন করার কারণে আমাদের একজন নেতাকে ধরে হেনস্তা করা হচ্ছে। তার থেকে ওই টাকা ছিনতাই করা হচ্ছে। এইটা আমরা তো বিগত ১৭ মাসে দেখছি কীভাবে চাঁদাবাজি হচ্ছে।

তিনি বলেন, নির্বাচন নিয়ে নানা নাশকতার তথ্য পাওয়া যাচ্ছে। হান্নান মাসুদের বাড়িতে স্লোগান দিয়ে হামলা ও লুটপাট চালিয়েছে বিএনপির লোকজন। প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি, যা শঙ্কা বাড়িয়ে দিচ্ছে। এ ছাড়াও পঞ্চগড়ে সার্জিস আলমের গাড়িবহরে হামলা করা হয়েছে। পাশাপাশি ঢাকা-১৫ আসেনে জামায়াত আমিরের আসনে ১৩টি নির্বাচনি বুথে হামলা ও ভাঙচুর করা হয়েছে। সারা দেশে পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, মিডিয়া বিএনপির দ্বারা দখল হয়ে গেছে। মিডিয়া একপাক্ষিক ও অদায়িত্বশীল ভূমিকা পালন করছে। আগামীকাল (বৃহস্পতিবার) এ ধরনের তথ্য-সন্ত্রাস মেনে নেওয়া হবে না।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102