সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৭ পূর্বাহ্ন

নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলকে : জাইমা রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬

রাজনৈতিক দলগুলোকেই নারীদের নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বিআইএসএস সম্মেলন কক্ষে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

পলিসি মেকিং বা নীতিনির্ধারণে নারীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জাইমা রহমান বলেন, ছাত্ররাজনীতি থেকে শুরু করে স্থানীয় সরকার পর্যন্ত নেতৃত্বের একটি ধারাবাহিক পাইপলাইন তৈরি ও ধরে রাখতে না পারলে নারীরা প্রয়োজনীয় সুযোগ থেকে বঞ্চিত হবে। এতে যোগ্য ও দক্ষ নারী নেত্রীদের সামনে আনা সম্ভব হবে না বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, রাজনীতি ও নাগরিক দায়িত্বের সঙ্গে যুক্ত না থাকলে সঠিক সিদ্ধান্ত গ্রহণের অভিজ্ঞতা তৈরি হয় না। একজন অভিভাবক বা পথপ্রদর্শকের ভূমিকা ছাড়া নতুন নেতৃত্ব গড়ে ওঠাও কঠিন। পুরুষদের তুলনায় নারীদের জন্য রাজনৈতিক সুযোগ-সুবিধা এখনো সীমিত উল্লেখ করে তিনি বলেন, নারীদের জন্য সংযোগ ও সহায়তার ক্ষেত্র তৈরি করতে হবে।

রাজনীতিতে অর্থনৈতিক সক্ষমতার বিষয়টি গুরুত্বপূর্ণ উল্লেখ করে জাইমা রহমান বলেন, অর্থনৈতিক বৈষম্য দূর না হলে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো সম্ভব নয়। নারী নেত্রীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে রাজনীতিতে তাদের অংশগ্রহণের বাধা অনেকটাই কমে আসবে।

তিনি আরও বলেন, তরুণদের মেধা ও চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে ভিন্নধর্মী ও উন্নত বাংলাদেশ গড়তে হলে রাজনৈতিক দলগুলোর মানসিকতায় পরিবর্তন আনতে হবে। একই সঙ্গে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102