বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ক্রিকেটার ও দর্শকের উদ্দেশে জামায়াত আমিরের বার্তা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ না থাকায় দেশের ক্রিকেটপ্রেমী দর্শক ও খেলোয়াড়দের প্রতি সংহতি প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আন্তর্জাতিক এই টুর্নামেন্টে বাংলাদেশের অনুপস্থিতিকে তিনি ক্রিকেটার ও জাতির জন্য অপমানজনক বলে উল্লেখ করেছেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন জামায়াত আমির।

পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, আজ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হয়েছে। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকার কথা ছিল টিভি পর্দায়। সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই ও বিজয়ের আনন্দ দেখার জন্য।

তিনি বলেন, দুঃখজনক হলেও সত্য, এই আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অংশগ্রহণের সুযোগ থাকা সত্ত্বেও আমাদের সেই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এতে শুধু ক্রিকেটাররাই নন, পুরো জাতিই অপমানিত হয়েছে। লাল-সবুজের পতাকা নিয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদের পরিকল্পিতভাবে দূরে রাখা হয়েছে।

ক্রিকেটারদের উদ্দেশে সমবেদনা জানিয়ে জামায়াত আমির আরও বলেন, প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের কষ্ট অনুভব করি। দেশের মর্যাদা ও জাতীয় স্বপ্নের প্রশ্নে কোনো আপস হতে পারে না। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে বাংলাদেশ মাথা নত করবে না।

ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ আবার আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে মর্যাদার আসনে ফিরে আসবে, ইনশাআল্লাহ।

পোস্টের শেষাংশে দেশবাসীর উদ্দেশে তিনি লেখেন, বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে গর্ব নিয়ে, শক্তি নিয়ে ও সম্মান নিয়ে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102