শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

জামায়াতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা হেফাজত আমিরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া জায়েজ হবে না বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীরহাট বড় মাদ্রাসার খতমে বুখারি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মন্তব্যের সময় স্থানীয় প্রার্থী হিসেবে বিএনপি মনোনীত সারোয়ার আলমগীরকে সমর্থন জানান হেফাজতের এই প্রবীণ নেতা।

এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ওই অনুষ্ঠানে তার বক্তব্যের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া ভিডিওতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে হেফাজতে ইসলামের আমিরকে বলতে দেখা যায়, ‘সমস্ত মুসলমানদেরও বলুন, তাদের ভোট দেওয়া কী? হারাম, জায়েজ হবে না।’

ভিডিওতে দেখা যায়, তার কাছাকাছি বসে আছেন বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীর। এ সময় তাকে দেখিয়ে বাবুনগরী বলেন, ‘আমরা উনাকে ভোট দিচ্ছি তা নয়। উনাকে সামনে রেখে উনার মাধ্যমে জেহাদ করছি। কার সঙ্গে? মওদুদির জামায়াতের সঙ্গে।’

আমিরকে আরও বলতে দেখা যায়, ‘আমি ইলেকশন-টিলেকশন বুঝি না, এটা জিহাদ। আমরা যদি কঠোরভাবে ভোট থেকে তাদের বঞ্চিত করতে না পারি, তারা যদি বাংলাদেশে আসে, তাহলে ইসলামের গোড়া কেটে ফেলবে, মুসলমানের গোড়া কেটে দেবে। রগ কাটার গোষ্ঠী তারা।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীকে উদ্দেশ করে তার দেওয়া এমন বক্তব্য এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাকে জামায়াতে ইসলামীর বিপক্ষে কথা বলতে শোনা গেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102