রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন

সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানালেন জামায়াত আমির

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সাংবাদিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জামায়াত আমির লেখেন, ‘দিন-রাত এক করে আমার সফর কাভার করার জন্য সাংবাদিক বন্ধুদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ব্যস্ততার কারণে আলাদা করে আপনাদের খোঁজ নিতে পারিনি, সেজন্য দুঃখিত।’

ডা. শফিকুর রহমান বলেন, ‘আপনারা কঠোর পরিশ্রম করেছেন, আল্লাহ উত্তম প্রতিদান দিন। সুযোগ পেলে একটু বিশ্রাম নেয়ার অনুরোধ। আগামীকাল সবার সাথে দেখা হবে, ইনশাআল্লাহ।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102