রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

ক্ষমতায় গেলে হিন্দুদের জামাই আদরে রাখবে জামায়াত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ জানুয়ারী, ২০২৬

হিন্দুদের বলা হয় জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এ দেশে থাকতে পারবে না। কিন্তু জামায়াত ক্ষমতায় আসলে হিন্দুরা এ দেশে জামাই আদরে থাকবে বলে জানিয়েছেন খুলনা-১ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী কৃষ্ণ নন্দী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনা সার্কিট হাউস ময়দানে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় এ কথা বলেন তিনি।

কৃষ্ণ নন্দী বলেন, ‘জামায়াত টাকা দিয়ে ভোট কেনে না। টাকা দিয়ে গরু, ছাগল বিক্রি হয়। একটি দল বস্তার মুখ খুলে দিয়েছে। আপনারা টাকায় ভোট বিক্রি করবেন না।’

জামায়াতে ইসলামী খুলনা জেলা ও মহানগর শাখা আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আমির শফিকুর রহমান।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102