বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
শিরোনাম :
রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু

বিপিএল ফাইনালে তামিমের সেঞ্চুরি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বিপিএল ২০২৬ ফাইনালে তৃতীয় সেঞ্চুরির কীর্তি গড়লেন রাজশাহী ওয়ারিয়র্সের ওপেনার তানজিদ হাসান তামিম। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শিরোপা লড়াইয়ে প্রথমে ব্যাট করতে নামা তামিম ১৯তম ওভারের তৃতীয় বলে এক সিঙ্গেল নিয়ে তিন অঙ্কে পৌঁছান।

৬১ বল খেলে ৬ চার ও ৭ ছক্কায় ১০০ রানের এই সেঞ্চুরি তানজিদ তামিমের বিপিএলে তৃতীয়, যা বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

বিপিএল ফাইনালে সেঞ্চুরি করা তৃতীয় ব্যাটার তামিম। এর আগে ২০১৭ সালে রংপুর রাইডার্সের ক্রিস গেইল (১৪৬*) এবং ২০১৯ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল (১৪১*) ফাইনালে সেঞ্চুরি করেছিলেন। তামিমের সেঞ্চুরিতে রাজশাহী ওয়ারিয়র্সের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ১৭৪ রান।

টস হেরে ব্যাট করতে নেমে রাজশাহীর শুরুটা ছিল মন্থর। পাওয়ার প্লেতে ওপেনার তানজিদ তামিম ও সাহিবজাদা ফারহান মাত্র ৪০ রান তুলেন। সপ্তম ওভারে শেখ মেহেদি হাসানের ওভারে দুটি ছক্কা মারার মাধ্যমে ৯ ওভারে তার স্কোর পৌঁছে যায় ৪৮। ২৯ বলে ফিফটি পূর্ণ করেন তিনি।

ওপেনিং জুটি ভাঙেন মুকিদুল ইসলাম মুগ্ধ। দলের ৮৪ রানে ১১তম ওভারে আউট হন ফারহান। মুগ্ধের ক্যাচ মিসে বেঁচে যান তানজিদ এবং এরপর আর কোনো বাধার সম্মুখীন হননি। কেবল কেইন উইলিয়ামসনের সঙ্গে তৃতীয় উইকেটে ৪৭ এবং জিমি নিশামের সঙ্গে ৩৩ রান যোগ করেছেন।

তৃতীয় উইকেট জুটিতে পারফরম্যান্স শেষে ১৯তম ওভারে আউট হন তানজিদ। তাকে আউট করে এবারের বিপিএলে ২৫তম উইকেট নেন শরিফুল, যা এক বিপিএল আসরে সর্বোচ্চ উইকেটের রেকর্ড।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102