রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন

সেল্টিক ও রেঞ্জার্সের নীরবতা নিয়ে ক্ষুব্ধ স্কটল্যান্ড পুলিশ প্রধান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ মার্চ, ২০২৬

আইব্রোক্স স্টেডিয়ামে গত রোববারের ওল্ড ডার্মি ম্যাচ পরবর্তী ভয়াবহ সহিংসতার ঘটনায় সেল্টিক ও রেঞ্জার্স ক্লাবের ভূমিকার তীব্র সমালোচনা করেছেন স্কটল্যান্ডের পুলিশ প্রধান জো ফারেল।

ম্যাচ শেষে সমর্থকদের তাণ্ডব এবং পুলিশের ওপর হামলার ঘটনায় ক্লাব দুটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক নিন্দা না জানানোয় তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

রোববার পেনাল্টি শ্যুটআউটে সেল্টিকের জয়ের পরপরই মাঠের ভেতর দুই দলের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ও সমর্থক আহত হন।

পুলিশ জানায়, সংঘর্ষের সময় ১০ বছরের এক শিশু আহত হয়েছে। এছাড়া মাঠে দায়িত্ব পালনকালে এক নারী পুলিশ কর্মকর্তাকে ইচ্ছাকৃতভাবে ল্যাং মেরে ফেলে দেওয়া হয়, যা নিয়ে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

বুধবার স্কটিশ পার্লামেন্টের পাবলিক অডিট কমিটির সামনে জো ফারেল বলেন, সোমবার সন্ধ্যা পর্যন্ত এই ক্লাবগুলোর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। কেউ এই ন্যাক্কারজনক সহিংসতার নিন্দা জানাতে এগিয়ে আসেনি।

তিনি আরও যোগ করেন, কেবল পুলিশ বাড়িয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়, ক্লাবগুলোকে দায়িত্ব নিতে হবে যাতে সাধারণ মানুষ নিরাপদে মাঠে আসতে পারে।

জানা যায়, সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৪৭ বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে খেলোয়াড় ও কোচের ওপর হামলার অভিযোগ আনা হয়েছে।

এছাড়া পুলিশের ওপর হামলা এবং সাধারণ মানুষের ওপর গুরুতর আঘাতের দায়ে আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। ভাঙচুর ও বিদ্বেষমূলক গ্রাফিতির বিষয়েও তদন্ত চালাচ্ছে পুলিশ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102