শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শার্শায় মেসার্স আরিফ ট্রেডার্সে অভিযান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

সংবাদ প্রকাশের পর যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারের সেই মেসার্স আরিফ ট্রেডার্সে মোবাইল কোর্ট পরিচালনা করছেন শার্শা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফজলে ওয়াহিদ।

শনিবার (১৪ মার্চ) সকালে এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় পোলাও চাল নকল প্যাকেটে প্রস্তুত করার অপরাধে এবং (পোলাওয়ের খোলা চাল কোম্পানির প্যাকেটে প্যাকেট জাত করে নিজ দোকানে বিক্রয়) ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী আরিফ হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়াও দোকানে বিক্রয়ের জন্য সংরক্ষিত ২০ প্যাকেট চাল জব্দ করা হয়।

জানা যায়, বাগআঁচড়া বাজারের চিনি পট্রিতে মেসার্স আরিফ স্টোরে ‘চাষী’ চিনিগুড়া চালের বদলে ‘চাঁষী ভাই’ সুগন্ধি চিনিগুঁড়া নামে নিজেরা প্যাকেটজাত করে বিক্রি করছিল। দেখে বোঝার উপায় নেই এগুলো নকল নাকি আসল। এ নিয়ে সংবাদ প্রকাশ হলে ইউএনও ফজলে ওয়াহিদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102