শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন

মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপ’ করার হুমকি ইরানের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

মার্কিন বাহিনী যদি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে সক্রিয় মার্কিন তেল কোম্পানিগুলোকে ‘ছাইয়ের স্তূপে’ পরিণত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন হুমকি দিয়েছে দেশটির অভিজাত সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

ইরানের সংবাদমাধ্যম ফার্স এবং তাসনিম নিউজ শনিবার আইআরজিসির ওই বিবৃতি প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি কেন্দ্র খড়গ দ্বীপে তেল অবকাঠামো ও স্থাপনায় হামলা চালায়, তাহলে মধ্যপ্রাচ্যে থাকা সব মার্কিন তেল কোম্পানি এবং তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা চালানো হবে।

এর আগে শুক্রবার খার্গ দ্বীপে অভিযান চালায় যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী। ওই অভিযানের পর সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, দ্বীপটির তেল অবকাঠামো ধ্বংস করার সিদ্ধান্ত আপাতত নেওয়া হয়নি।

তিনি আরও সতর্ক করে বলেন, ইরান বা অন্য কেউ যদি গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজের অবাধ ও নিরাপদ চলাচলে বাধা দেয়, তাহলে সেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হতে পারে।

ট্রাম্পের ওই পোস্টের কয়েক ঘণ্টা পরই মধ্যপ্রাচ্যে বাণিজ্যরত মার্কিন তেল ও গ্যাস কোম্পানিগুলোর বিরুদ্ধে পাল্টা হামলার হুমকি দেয় আইআরজিসি।

উল্লেখ্য, পারস্য উপসাগরে ইরানের উপকূল থেকে প্রায় ২৬ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপকে দেশটির জ্বালানি বাণিজ্যের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ধরা হয়। ইরানের প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল ও তরল গ্যাসের রপ্তানি এই দ্বীপ থেকেই হয়ে থাকে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

সূত্র: বিবিসি

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102