রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

গাড়ি থামিয়ে হামিমকে ডেকে যা বলেছেন তারেক রহমান

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিমকে দেখে কাছে ডেকে কথা বললেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অসুস্থ হামিমের খোঁজখবর নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওটি হামিম নিজের ভেরিফায়েড ফেসবুক পেজেও শেয়ার করেছেন।

ভিডিওতে দেখা গেছে, গাড়িতে করে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় রাস্তার পাশে নেতাকর্মীরা দাঁড়িয়ে ছিলেন। এর মধ্যে শেখ তানভীর বারী হামিমও উপস্থিত ছিলেন। হামিমকে দেখে গাড়ি থামিয়ে তাকে ডেকে নেন তারেক রহমান। এরপর গাড়ির গ্লাস খুলে তার সঙ্গে কথা বলেন।

ভিডিওটি শেয়ার করে হামিম তার ফেসবুকে লিখেছেন, আমি গর্বিত প্রিয় নেতা। দূর থেকে দেখে দরজা খুলে আমাকে কাছে ডেকে নিয়েছেন। এ দলে আমার কোনো পদের দরকার নেই, তারেক রহমানের ভালোবাসা নিয়ে আজীবন এ দলের পতাকাতলে থাকতে চাই।

শেখ তানভীর বারী হামিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল হল ছাত্রদলের আহ্বায়ক। তিনি ডাকসু নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস প্রার্থী ছিলেন।

তারেক রহমানের সঙ্গে কী কথা হয়েছে, তা জানিয়ে হামিম গণমাধ্যমকে বলেন, ‘দলের চেয়ারম্যান তারেক রহমান আমাকে দেখে ডাক দেন। আমি কাছে গেলে শারীরিক অসুস্থতা নিয়েও কেন এসেছি, জানতে চান। তখন আমি বলি, আপনাকে সালাম দিতে এসেছি।

শরীর আগের থেকে ভালো কি না জানতে চান। পরে তিনি বলেন, তুমি সাবধানে বের হবে। পড়ে যেন না যাও। পরে আমি তার কাছে দোয়া চেয়ে চলে আসি।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102