শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত ইসরায়েল: নেতানিয়াহু কাশ্মীরে সেনা হেফাজতে নিখোঁজের ২৮ বছর পর মিলল ‘মৃত্যুর স্বীকৃতি’ বিহারে মুসলিম চালককে প্রকাশ্যে কুপিয়ে শিরশ্ছেদ, গণপিটুনিতে নিহত খুনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা: ইসলামের দৃষ্টিভঙ্গি হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হচ্ছে আয়ের সুযোগ নামাজে মনোযোগ বাড়ানোর কার্যকরী উপায়: আত্মিক প্রশান্তির সন্ধান ইসরায়েলে অস্ত্র বিক্রি বন্ধের আহ্বান অ্যামনেস্টির ইরানকে অস্ত্র দিলে ৫০ শতাংশ শুল্কের হুমকি ট্রাম্পের ভালো মৃত্যুর লক্ষণ: পরকালীন সৌভাগ্যের শুভ ইঙ্গিত প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ

নিখোঁজের আট দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

চট্টগ্রামের আনোয়ারায় নিখোঁজের আট দিন পর আবু সৈয়দ (৬৮) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আনোয়ারা উপজেলা খাদ্য গুদামের পাশের একটি জলাশয়ে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহত আবু সৈয়দ আনোয়ারা উপজেলার ১০ নম্বর হাইলধর ইউনিয়নের পীরখাইন গ্রামের মালেকুজ্জামানের ছেলে। তিনি কেজি ভবন এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।পরিবার সূত্রে জানা যায়, গত ৯ ডিসেম্বর আবু সৈয়দ ভাড়া বাসা থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এরপর স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিহতের পরিবার আরও জানায়, আবু সৈয়দ দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।

আনোয়ারা থানার ওসি জুনায়েদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102