মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
চার নবজাতকের আগমনে নতুন সংকট, দুধের খরচেই হিমশিম দরিদ্র পরিবার দুই ধাপে পে-স্কেল বাস্তবায়ন চায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল চলচ্চিত্রাঙ্গন ফ্যাসিবাদ মুক্ত করা হবে : নায়ক উজ্জ্বল বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বড় প্রকল্প মানেই বড় দুর্নীতি, ধারণাটি পরিবর্তন করতে হবে : সড়কমন্ত্রী বিধানসভায় হার, এবার প্রধানমন্ত্রী হওয়ার খেলায় দৌঁড়াবেন মমতা? ডাকাত দলের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ ‘গলা কাটা রাজু’ মোহাম্মদপুরের কিশোর গ্যাং নেতা ‘ভাইস্তা বিল্লাল’ গ্রেপ্তার জার্মানি থেকে দেশবন্ধু উপাধিতে ভূষিত প্রধানমন্ত্রী তারেক রহমান

এবার কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি, অবস্থা আশঙ্কাজনক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬

কেরানীগঞ্জে ইউনিয়ন বিএনপির এক নেতাকে গুলি করেছে দুর্বৃত্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জ মডেল উপজেলার হজরতপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ওই নেতার নাম হাসান মোল্লা। তিনি কেরানীগঞ্জের হজরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বিএনপির কার্যালয়ের সামনে অবস্থানকালে হঠাৎ মোটরসাইকেলযোগে আসা একদল দুর্বৃত্ত হাসান মোল্লাকে লক্ষ্য করে ৩/৪ রাউন্ড গুলি ছোড়ে। এ সময় একটি গুলি তার বুকে লাগে। গুলিবর্ষণের পর দুর্বৃত্তরা দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে হাসান মোল্লাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নেয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার বিষয়ে নিশ্চিত করে বিএনপির ঢাকা-২ আসনের প্রার্থী আমান উল্লাহ আমানের এপিএস উজ্জ্বল হোসেন বলেন, হাসান মোল্লা একজন সক্রিয় নেতা। তাকে হত্যার উদ্দেশ্যে গুলি চালানো হয়। এটি কাপুরুষোচিত হামলা। আমরা এর সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কেরানীগঞ্জ মডেল থানার ওসি এম সাইফুল আলম বলেন, হাসান মোল্লা গুলিবিদ্ধ হয়েছেন এবং উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তিনি ওয়াজ মাহফিল থেকে ফেরার পথে ঢালিকান্দি এলাকায় পৌঁছালে কে বা কারা তাকে গুলি করে পালিয়ে যায়। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি আরও জানান, ঘটনার কারণ উদঘাটন ও হামলাকারীদের শনাক্তে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ এবং সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102