বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

হায়দরাবাদে পৌঁছে রেভান্থ রেড্ডির সঙ্গে মেসির সাক্ষাৎ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসি তার ‘গোট ইন্ডিয়া ট্যুর’ অব্যাহত রেখেছেন। কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভক্তদের ভিড় ও বিশৃঙ্খলার ঘটনার পর এবার তিনি পৌঁছেছেন হায়দরাবাদে।

হায়দরাবাদে পৌঁছে মেসি তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুজনের সাক্ষাতের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভারতে মেসির এই সফরকে ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। কলকাতার ঘটনার পর নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হলেও, হায়দরাবাদে তার উপস্থিতি ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল।এর আগে, শুক্রবার মধ্যরাতে কলকাতায় পা রাখেন মেসি। তিন দিনের ভারত সফরের প্রথম দিনে মেসি সল্ট লেক স্টেডিয়ামে পৌঁছান। সঙ্গে ছিলেন তার সতীর্থ লুইস সুয়ারেজ ও রদ্রিগো দি পল। মেসি মাঠে ঢুকে গ্যালারির চারপাশে ঘুরে ল্যাপ অব অনার নেওয়ার কথা ছিল।

তবে দর্শক ভিড়ের কারণে মেসি এবং তার সঙ্গীরা গাড়ি থেকে নামার পরই কিছু মানুষ তাদের ঘিরে ধরেন। অনেক দর্শক টিকিট কেটে গ্যালারিতে ঢোকা সত্ত্বেও মাঠে ঢুকতে পারেননি।

মেসি কিছু দূর হাঁটার পর মাঠ থেকে বের হওয়ায় দর্শকদের ক্ষোভে ভাঙচুর শুরু হয়। গ্যালারির চেয়ার ভাঙা, হাজারের বেশি দর্শক মাঠে প্রবেশ, পুলিশি লাঠিপেটা সহ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হয়। তাবুতে আগুন ধরানোর চেষ্টা এবং স্টেডিয়ামের কিছু জিনিস নেওয়ার ঘটনা ঘটেছে।

এই ঘটনায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমা প্রার্থনা করেছেন। পাশাপাশি তিনি একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102