বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

ব্যর্থতার শুরু আছে শেষ নেই,জবাবদিহির আওতায় আনার দাবি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৯ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার কাছে ওয়ানডে সিরিজে আবারও বড় ব্যবধানে হেরে সমালোচনার মুখে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে শুরুর আশায়ও ফিরল পুরনো গল্প—দুই ম্যাচে বড় ব্যবধানে হার এবং তিন ম্যাচেই ৫০ ওভার টিকতে না পারা।

ব্যাটারদের দায়িত্বহীন শট নির্বাচন ও ধসে সমর্থকদের হতাশা যেমন বাড়িয়েছে, তেমনি প্রশ্ন তুলেছে টিম ম্যানেজমেন্টের কাজ নিয়েও। লিটন দাসের এক বছরের বেশি সময় ধরে রান খরা, শান্ত, তানজিদ, হৃদয়ের ধারাবাহিকতা না থাকা স্পষ্ট হয়েছে। ব্যাটিং কোচের অনুপস্থিতি নিয়েও উঠেছে সমালোচনা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার রহমান মিঠু বলেন, “ব্যাটিং কোচের প্রয়োজন আছে, এখন বোলিং খারাপ হচ্ছে না, তবে ব্যাটিং কোচ একজন দরকার।” ক্রিকেট ওয়েলফেয়ার্স এসোসিয়েশনের দেবব্রত পালও বলেন, “দল হয়ে ওঠার জায়গাটা নেই, ক্রিকেটারদের দায়িত্ববোধ কম দেখা যাচ্ছে। জবাবদিহি থাকতে হবে।”

অধিনায়ক মিরাজও স্বীকার করেছেন, “মিডল ওভারে দায়িত্ব নিতে হবে। কোচের সঙ্গে কথা বলে উন্নতির চেষ্টা করব।” বাংলাদেশ ক্রিকেটের সামনে এখন প্রধান চ্যালেঞ্জ—দলগঠন, ব্যাটিং শৃঙ্খলা, এবং খেলোয়াড়দের মধ্যে দায়িত্ববোধ ফিরিয়ে আনা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102