রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগ চান ইশরাকের সমর্থকরা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ মে, ২০২৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন তার সমর্থকরা।

শনিবার (১৭ মে) নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে তারা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ দাবি করেন।

সমর্থকদের অভিযোগ, আদালতের রায় ও নির্বাচন কমিশনের গেজেট থাকা সত্ত্বেও ইশরাককে শপথ নিতে দেওয়া হচ্ছে না—এর পেছনে উপদেষ্টা আসিফ মাহমুদের ষড়যন্ত্র রয়েছে।

প্রতিবাদকারীরা বলেন, নগর ভবন যেন ব্যক্তিগত সম্পত্তিতে পরিণত হয়েছে। ইশরাকের দ্রুত শপথ ও দায়িত্ব হস্তান্তরের দাবি জানান তারা।

উল্লেখ্য, ২৭ মার্চ আদালতের রায়ে ২০২০ সালের নির্বাচন বাতিল করে ইশরাককে মেয়র ঘোষণা করা হয় এবং ২৭ এপ্রিল ইসি গেজেট প্রকাশ করে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102