বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম

শিক্ষার্থীদের সরিয়ে দিলো পুলিশ, যান চলাচল স্বাভাবিক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

শাহবাগ মোড় অবরোধ করে রাখা ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সরিয়ে দিয়েছে পুলিশ। এতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের ওপর লাঠিচার্জ করা হয়েছে।

বুধবার (১৪ মে) রাত ৯টার দিকে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের সরিয়ে দেয়। শিক্ষার্থীরা কিছুটা প্রতিরোধ করতে চাইলে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। পরে ছত্রভঙ্গ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয় তারা।

শিক্ষার্থীরা জানান, পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন।

এর আগে দুপুরে উচ্চ মাধ্যমিকের পর প্রচলিত ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্স দুটিকে স্নাতক সমমান (ডিগ্রি পাস কোর্স) হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের অবরোধে ফলে শাহবাগ মোড় দিয়ে যানবাহন চলাচল বন্ধ ছিল। এতে ভোগান্তিতে পড়ে শাহবাগসহ আশপাশের সড়কে থাকা যাত্রীরা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102