শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও কানাডা যেকারণে ১ মে পালন করে না শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখালেন বড় ভাই হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, দুই ক্রিকেটার আটক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি, কোন পথে বিএনপি সরকার? ২০ বছর পর আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র দ্বিতীয় সিনেমা যে চমকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেলের প্রথম ধাপ এসি বাসে বাধ্যতামূলক ইমার্জেন্সি ডোর, নন-এসিতে স্টিল রড অপসারণের নির্দেশ শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

জুবাইদা রহমানের তিন বছরের সাজা স্থগিত, হাইকোর্টে জামিন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ মে, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানকে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় দেওয়া তিন বছরের কারাদণ্ড থেকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (১৪ মে) বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ এ আদেশ দেন। একই সঙ্গে সাজার বিরুদ্ধে জুবাইদা রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন আদালত।

আদালতে দুই পক্ষের উপস্থিতি
আবেদনকারীর পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এস এম শাহজাহান, মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার কায়সার কামাল।
অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী আসিফ হাসান।

মামলার প্রেক্ষাপট
২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন (দুদক) জুবাইদা রহমানের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের অভিযোগে একটি মামলা দায়ের করে। মামলাটি দীর্ঘদিন ধরে চলমান থাকলেও গত বছর ঢাকার বিশেষ জজ আদালত জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড দেন।

রায়ের পর তিনি বিদেশে অবস্থান করছিলেন। পরে দেশে ফিরে এসে জামিন ও রায়ের বিরুদ্ধে আপিল আবেদন করেন, যা আজ আদালত গ্রহণ করে জামিন মঞ্জুর করেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102