সোমবার, ১৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ায় সঙ্গী ভিসা নিয়ে নতুন বিতর্ক ভূমিমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ডাক্তার পদবিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড সাতক্ষীরায় ৩৩ লাখ টাকার ফেনসিডিল ও ভারতীয় ঔষধ জব্দ প্রথম অপারেটর হিসেবে ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন যেভাবে দেশ ছেড়েছিলেন বেনজীর আহমেদ ‘নারী এমপিদের পোশাক নিয়ে মনিরুলের বক্তব্য হীন মানসিকতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ’ জয় দিয়েই বিশ্বকাপ শুরু বাংলাদেশের আরও দুটি সংসদীয় কমিটি গঠন: আইনের সভাপতি পার্থ, অর্থে মুশফিক রাজধানীর বুড়িগঙ্গায় লাশ, সঙ্গে মিলল জাবির আইডি কার্ড

স্ত্রীসহ ওয়াসার সাবেক এমডি আব্দুস সালামের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

ঢাকা ওয়াসার সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী ও তার স্ত্রী মাহবুবুন্নেছার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মার্চ) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।

জানা গেছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে আব্দুস সালাম ব্যাপারীকে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি সংস্থাটির অতিরিক্ত প্রধান প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালনের সময় থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠে। গত ৩ মার্চ একটি জাতীয় দৈনিকে কানাডার বেগমপাড়া এলাকায় তার স্ত্রীর নামে বিলাসবহুল বাড়ি থাকার বিষয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়।

এ ছাড়া ঢাকা ওয়াসার এক অনুষ্ঠানে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকলেও আব্দুস সালামকে সেখানে অংশ নিতে নিষেধ করা হয়েছিল বলে জানা যায়।

বর্তমানে সিআইডি তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগে আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে।

১৯৯১ সালে সহকারী প্রকৌশলী হিসেবে ঢাকা ওয়াসায় কর্মজীবন শুরু করেন আব্দুস সালাম ব্যাপারী। দীর্ঘ চাকরিজীবনে তিনি বেতন-ভাতা হিসেবে প্রায় আড়াই কোটি টাকা পেয়েছেন বলে জানা গেছে। তবে তার বর্তমান সম্পদ ও জীবনযাত্রার সঙ্গে এই আয়ের বড় ধরনের অসংগতি রয়েছে বলে অভিযোগ উঠেছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102