শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

৪ আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২ মার্চ, ২০২৬

বিএনপির প্রার্থীদের আনা কারচুপির অভিযোগের প্রেক্ষিতে কুড়িগ্রাম-২, রংপুর-৬, রংপুর-৪ ও রাজশাহী-১ এর ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল।

সোমবার (২ মার্চ) বিচারপতি জাকির হোসেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই চার আসনের প্রার্থীদের করা আবেদনের প্রেক্ষিতে এ আদেশ দেন। মামলা করা বিএনপির ৪ প্রার্থী হলেন কুড়িগ্রাম-২ এর প্রার্থী সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ এর সাইফুল ইসলাম, রংপুর-৪ এর এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ এর মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

ইতোমধ্যে ৯টি আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে ৯ জন প্রার্থী পৃথকভাবে আবেদন করেছেন। এর মধ্যে ৪টি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102