রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

রাজধানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক নিহত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

রাজধানীর মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহাম্মদ মোমিন (২০) নামের এক যুবক নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে তাঁর বন্ধু ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা তাঁর বন্ধু মো. মোহাম্মদ রাকিব মিয়া জানান, মতিঝিলের আরামবাগ টি অ্যান্ড টি কলেজের সামনে অজ্ঞাত দুর্বৃত্তরা তাঁর বন্ধুকে ছুরিকাঘাত করে ফেলে যায়। পরে তাঁরা খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. জুলহাস উদ্দিন জামান বলেন, ‘আমরা খবর পেয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে এসে ওই যুবকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়ার শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এসআই আরও বলেন, ‘নিহত ওই যুবককে মো. রাকিব নামের এক ব্যক্তি বন্ধু পরিচয় দিয়ে নিহত মোমিন মরদেহ ঢাকা মেডিকেলের মর্গে রেখে পালিয়ে যায়। পরে আমরা ঘটনাস্থলে গিয়ে জানতে পারি নিহত ওই যুবক আরামবাগের একটি দোকানের কর্মচারী ছিল। আমরা এ বিষয়ে আরও বিস্তারিত জানার চেষ্টা করছি এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102