রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
শিরোনাম :
ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপিকে নিয়ে বক্তব্য স্লিপ অব টাং : হানজালা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া ও হয়রানি ঠেকাতে থাকছে মোবাইল কোর্ট : ডিএমপি নেতানিয়াহুকে যেকোনো মূল্যে মারতে চায় ইরান পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানকে শেষ করতে গিয়ে কি নিজের রাজনৈতিক কবর খুঁড়ছেন ট্রাম্প? ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ বিবেচনায় রয়েছে : শিক্ষামন্ত্রী খালখনন কর্মসূচি উদ্বোধনে কাল দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পিরোজপুরে মাথাবিচ্ছিন্ন মরদেহ উদ্ধার, আটক ২

গুলশানে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে গুলি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫

চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশান-১ এর লেকপাড় এলাকায় শরিফুল ইসলাম করিম (৩৫) নামে এক নার্সারি ব্যবসায়ী গুলি করেছেন সন্ত্রাসীরা।

মঙ্গলবার (১৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

গুলিবিদ্ধ শরিফুল ইসলাম করিম হাসপাতাল থেকে সাংবাদিকদের বলেন, “এক মাস আগে টেলিসুমনের সম্বন্ধী রুবেল আমার কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। সেই টাকা তাকে না দেওয়াই আজ দুপুরে ৩ থেকে ৪ জন অজ্ঞাতনামা যুবক নার্সারিতে এসে আমাকে গুলি করে। এতে আমার পেটে গুলি লাগে। পরে আমাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।”

তিনি বলেন, “আমার গুলশান-১ এর লেকে একটি নার্সারি রয়েছে। আমার বাড়ি ঢাকার দক্ষিণখান থানার গাওয়াইর এলাকায়।”

এ বিষয়ে গুলশান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. আল-আমিন হোসেন সাংবাদিকদের বলেন, “বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে এবং ঢাকা মেডিকেলে টিম পাঠিয়েছি। এ ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102