বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম :
সংসদে অসুস্থ হওয়া বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী বৃষ্টিভেজা দিনে পাতে ধোঁয়া ওঠা খিচুড়ি যেন বাঙালির পরম আবেগ হঠাৎ ব্লাড প্রেশার ওঠানামা করলে কী করণীয় যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি সংসদে আনা হোক : রুমিন ফারহানা বজ্রপাত হওয়ার সময় কী করেন বিমানের পাইলটরা কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি উপকারী, বিশেষজ্ঞরা কী বলছেন ? ৮ বছরের শিশুকে ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন ব্যাংকে বোনের কঙ্কাল নিয়ে যাওয়া ভাই পেলেন ৪০ হাজার টাকা ‘হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাস সহায়তা দেবে সরকার’ ঈশ্বরের কাছে প্রার্থনা বাংলাদেশ-ভারত সম্পর্ক যেন ভালো না হয়: আসামের মুখ্যমন্ত্রী

হাতিরঝিলে ফুটপাত থেকে বালুর বস্তা সরানোর নির্দেশ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন হাতিরঝিল এলাকা পরিদর্শন করেছেন রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলাম।

সোমবার (৫ মে) তিনি এ এলাকা পরিদর্শন করেন।

এ সময় হাতিরঝিলের সীমানা দেয়ালের সঙ্গে ফুটপাত ও ওয়াকওয়ে দখল করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি)  স্তূপ করে রাখা বালু ও বালুভর্তি বস্তা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন তিনি।

পরিদর্শনে গিয়ে রাজউক চেয়ারম্যান বলেন, আজকের পরিদর্শন ঢাকা শহরকে একটি বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে রাজউক কর্তৃক গৃহীত নিয়মিত পদক্ষেপের অংশ।

পরিদর্শনকালে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকার নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা আবর্জনা অপসারণের জন্য তিনি সংশ্লিষ্ট কর্মকর্তা ও পরিচ্ছন্নতাকর্মীদের নির্দেশনা দেন।

একই সঙ্গে হাতিরঝিল এলাকায় উল্টো পথে ও নিয়ম না মেনে চলাচলকারী রিকশা ও অন্যান্য যানবাহনকে নিয়ম মেনে চলাচলের নির্দেশ দেন তিনি।

অন্যথায় কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান রাজউক চেয়ারম্যান।

এ সময় হাতিরঝিল এলাকার পার্কগুলোতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজায়নের জন্য সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102