সোমবার, ০৪ মে ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সংসদের প্রথম অধিবেশন ‘ব্যর্থ’ : নাহিদ ইসলাম জামায়াত নেতাদের সঙ্গে তুরস্কের হুদাপার প্রতিনিধিদলের সাক্ষাৎ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত আসনের এমপিদের শ্রদ্ধা ভারতে পৈশাচিকতার চরম সীমা! ৪ বছরের শিশুকে ধর্ষণ, পাথর দিয়ে থেঁতলে খুন মায়ের একমাত্র অবলম্বন কেড়ে নিল ঘাতকরা দিল্লিতে মুসলিম কিশোরকে কুপিয়ে হত্যা চ্যাটবটের মায়াজালে মানসিক স্বাস্থ্য ঝুঁকিতে ব্যবহারকারীরা গভর্নমেন্ট সিকিউরিটিজের প্রাইমারি ডিলার হিসেবে নিয়োগ পেল ব্র্যাক ব্যাংক পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টা, অভিযুক্ত প্রধান শিক্ষক রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহত ১০, ট্যাঙ্কার ও টার্মিনালে পাল্টা হামলা কিয়েভের সমৃদ্ধ বাংলাদেশ গঠনে প্রবাসীদের প্রতি জামায়াত আমিরের আহ্বান

হাসনাতের ওপর হামলার নিন্দা শিবিরের

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ মে, ২০২৫

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ ও তার সহযোগীদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

রোববার (৪ মে) রাত সাড়ে আটটার দিকে সংগঠনটির সভাপতি জাহিদুল ইসলাম ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনায় অভিযুক্ত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনার দাবি জানান।

ওই পোস্টে শিবিরের শীর্ষ এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারাই আমাদের সহযাত্রী, তাদের কারো ওপর হামলা হলে আমরা জুলাই যোদ্ধারা একসঙ্গে তা প্রতিরোধ করব, ইনশাআল্লাহ।’

জাহিদুল ইসলাম আরও লেখেন, ‘৩৬ জুলাই পরবর্তী বাংলাদেশে পুরাতন কিংবা নব্য ফ্যাসিস্ট কাউকে ন্যূনতম ছাড় দেওয়া হবে না।’

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুরে হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। এ সময় গাড়ির গ্লাস ভেঙে যায়, তিনি রক্তাক্ত হন।

ফেসবুক পোস্টে হাসনাতের ওপর হামলার কথা জানান আরেক মুখ্য সংগঠক সারজিস আলম। হাসনাতের লোকেশন জানিয়ে তাকে উদ্ধারে দলের নেতা-কর্মীদের ঘটনাস্থলে পৌঁছানোর আহ্বান জানান তিনি।

ফেসবুক পোস্টে সারজিস লেখেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা চালিয়েছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন, কমেন্টে ‌লোকেশন দিচ্ছি।’

সারজিসের পোস্ট অনুযায়ী হাসনাতের গাড়িতে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় হামলা চালানো হয়েছে।

এর আগে, গত বছরের ২৭ ও ২৮ নভেম্বর রাজধানীর গুলিস্তান ও মাতুয়াইলে হাসনাতের গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা হয়।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102