শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখালেন বড় ভাই হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, দুই ক্রিকেটার আটক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি, কোন পথে বিএনপি সরকার? ২০ বছর পর আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র দ্বিতীয় সিনেমা যে চমকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেলের প্রথম ধাপ এসি বাসে বাধ্যতামূলক ইমার্জেন্সি ডোর, নন-এসিতে স্টিল রড অপসারণের নির্দেশ শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা ১ লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার ট্রাম্প অনুমোদন দিলেই ইরানে ‘স্বল্পমেয়াদি ও শক্তিশালী’ হামলা

আমার দেশের বিরুদ্ধে মেঘনা গ্রুপের মামলা প্রত্যাহারের আবেদন

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫

দৈনিক আমার দেশ এবং এর সম্পাদক-প্রকাশক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের আবেদন করেছে ৭১ টিভির মালিক ও মেঘনা গ্রুপ চেয়ারম্যান মোস্তফা কামাল।

বুধবার ঢাকার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে মোস্তফা কামালের পক্ষে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন এডভোকেট মোজাম্মেল হক।

আবেদনে বলা হয়, বাদী মোস্তফা কামাল ন্যায়বিচারের স্বার্থে এ মামলাটি আর পরিচালনা করতে আগ্রহী নন। মামলাটি প্রত্যাহার করলে বাদী চির কৃতজ্ঞ থাকবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল আমার দেশে মেঘনা গ্রুপের এক লাখ কোটি টাকা পাচার শিরোনামে চাঞ্চল্যকর সংবাদ প্রকাশিত হয়। এনবিআর এবং গোয়েন্দা সংস্থার প্রতিবেদন সূত্রের বরাত দিয়ে মেঘনা গ্রুপের বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি, বিদেশে অর্থ পাচার এবং খেলাপি ঋণের তথ্য রিপোর্টে তুলে ধরা হয়।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ২১ এপ্রিল ঢাকার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে দৈনিক আমার দেশ পত্রিকার বিরুদ্ধে মামলা দায়ের করেন ৭১ টিভির মালিক এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। মামলায় বিবাদী করা হয় আমার দেশের সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও চার সাংবাদিককে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102