বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটে গোয়েন্দা পুলিশের অভিযানে ১১টি গরু ও ট্রাক’সহ আটক ৩ বিদেশ পাঠানোর কথা বলে দশ লক্ষ ষাট হাজার টাকা ‘আত্মসাৎ’ করেছে প্রতারক সাগর রামপালে সন্ত্রাসী হামলায় যুবক গুরুতর আহত, এলাকায় আতঙ্ক সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ ৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা

যশোর নদ-নদী দখলমুক্ত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাটারবাধ উচ্ছেদের নির্দেশ

আনোয়ার হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫
যশোর জেলা প্রশাসনের নদী রক্ষা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।গত রোববার সকাল বেলা কালেক্টরেট সভা কক্ষ অমিত্রাক্ষরে এই সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুজন সরকার বলেন, নদ-নদী দখলমুক্তের পাশাপাশি পাটার বাধ উচ্ছেদের জন্য ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে পানি উন্নয়ন বোর্ডকে সহযোগিতা করতে হবে। কোন এলাকায় পানি উন্নয়ন বোর্ডে উদ্যোগে নদী খনন কাজ করলে স্থানীয়দের অংশ গ্রহণ থাকতে হবে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জী বলেন, কেশবপুরের আপার ভদ্রা নদীর সীমানা নির্ধারণ করে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। মামলার কারণে শার্শার হাকর বেতনা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম বন্ধ রয়েছে। প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড সম্মিলিতভাবে নদ-নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে হবে বলে জানান।

এসময় বক্তব্য রাখেন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন, চৌগাছার সহকারী কমিশনা (ভূমি) তাসমিন জাহান, ঝিকরগাছার সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102