মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
শিরোনাম :
পুলিৎজার পুরস্কার পেল রয়টার্স-নিউইয়র্ক টাইমস-ওয়াশিংটন পোস্ট ভারত থেকে পুশইনের ঘটনা ঘটলে পাল্টা ব্যবস্থা নেবে ঢাকা : পররাষ্ট্রমন্ত্রী ডিজিটাল কৌশল ব্যবহার করে ব্র্যান্ড নির্মাণে এগিয়ে নোমান ঢলুয়ার কৃতি সন্তান নূর সাঈদ খান হৃদয় ঢাকায় ছাত্ররাজনীতির শীর্ষে—ছাত্রদল মহানগর পশ্চিমে সহ-সভাপতি ফুলের হাসি ফাউন্ডেশনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক হলেন বাগেরহাটের কৃতি সন্তান রবি আজ চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী ভুয়া ডিগ্রি দিয়ে চিকিৎসা বাণিজ্যে, বিএনপি ছত্রছায়ায় বহাল তবিয়তে চেম্বার সাত অঞ্চলে ঝড়-বজ্রবৃষ্টির শঙ্কা, সতর্কতা সংকেত নিউ মার্কেটসহ যেসব শপিংমল বন্ধ থাকবে আজ

এনআইডি সংশোধন কার্যক্রম শুরু

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম পুনরায় চালু করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (২৫ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানিয়েছেন।

এনআইডি ডিজি এ এস এম হুমায়ুন কবীর বলেন, নির্বাচন কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে সকল ক্যাটাগরির এনআইডি সংশোধনের আবেদন করা যাবে।

তিনি বলেন, ‘আমাদের ভোটার তালিকা সম্পূর্ণ হয়েছে। আমরা স্বাভাবিক কার্যক্রমে ফিরে এসেছি। স্বাভাবিক কার্যক্রমের অংশ হিসেবে এটা আবার পুনরায় চালু করা হয়েছে।’

এ এস এম হুমায়ুন কবীর বলেন, ‘আমরা ওসিভি এবং আইসিপিভি নিয়ে কনসার ছিল। এ জন্য আমাদের যে সময় লেগেছে আমরা সেই সময় পর্যন্ত এটা বন্ধ রেখেছিলাম। এখন ওসিবি এবং আইসিপিভি কমপ্লিট হয়ে গেছে। আমাদের নির্বাচনের প্রার্থিতা সম্পূর্ণ হয়ে গেছে। ভোটার তালিকা এখন সম্পূর্ণ হয়েছে। এখন আমাদের স্বাভাবিক কাজে ফিরে আসতে হবে।’

এনআইডি সংশোধন কার্যক্রম সারা বছরের চলমান প্রক্রিয়ার অংশ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এটা বন্ধ রেখেছিলাম। এখন ওপেন করে দিয়েছি। কমিশনের এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধের যে নির্দেশনা ছিল তা প্রত্যাহার করা হয়েছে।’

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102