শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সর্বস্তরের মানুষকে অর্থনীতির সুফল দিতে চায় সরকার : অর্থমন্ত্রী বাগেরহাটে ‘স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং’ প্রোগ্রাম অনুষ্ঠিত রামপালে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী আইডিয়া প্রদর্শনী অনুষ্ঠিত বাজেটে দুর্নীতিবাজদের সুযোগ করে দেয়া হয়েছে : জামায়াত নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিএসএফ-বিজিবি বৈঠক বাংলা‌দে‌শে এলেন ভার‌তের নতুন হাইকমিশনার হাসপাতাল নয়, আদ্-দ্বীনের প্যাথলজি সেন্টারের লাইসেন্স বাতিল করা হয়েছে : শিশির মনির চ্যালেঞ্জিং সময়ে বাজেট বড় হলেও এটিকে ইতিবাচক হিসেবে দেখছি: আবু হানিফ নভেম্বরে চালু হতে পারে রূপপুরের প্রথম ইউনিট : বিদ্যুৎমন্ত্রী খুলনায় বিএনপি কর্মীকে গুলি করে হত্যা

আমার দেশ-এর বিরুদ্ধে ৭১ টিভি মালিকের মামলা

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫

দৈনিক আমার দেশ-এর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ৭১ টিভির মালিক এবং মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। রোববার ঢাকার যুগ্ম জেলা জজ ৪র্থ আদালতে এ মামলা করা হয়।

মামলায় বিবাদী করা হয়েছে আমার দেশ-এর সম্পাদক, প্রকাশক মাহমুদুর রহমান ও পত্রিকার আরও চার সাংবাদিককে।
মামলার আরজিতে বলা হয়েছে, বসুন্ধরা গ্রুপের দ্বারা প্রভাবিত হয়ে দৈনিক আমার দেশ গত ১৭ এপ্রিল ‘এক লাখ কোটি টাকা পাচারে মেঘনা গ্রুপ’শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। এ সংবাদ প্রচারের মাধ্যমে বিবাদীরা বাদী ও বাদীর প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট, কুৎসাপূর্ণ ও মানহানিকর বক্তব্য সংবলিত প্রতিবেদন প্রকাশ করেছেন।
মামলায় আমার দেশের প্রতিবেদক বিজনেস এডিটর সৈয়দ মিজানুর রহমান, অর্থনৈতিক রিপোর্টার কাওসার আলম, রোহান রাজিব ও ইমদাদ হোসাইনকেও বিবাদী করা হয়েছে।
মামলার আরজিতে আরও উল্লেখ করা হয়েছে, এ প্রতিবেদনের মাধ্যমে বাদী ও তার প্রতিষ্ঠানকে ইচ্ছাকৃতভাবে জনসম্মুখে হেয় প্রতিপন্ন করা হয়েছে। এতে তার প্রতিষ্ঠানের মান-সম্মান ও ব্যবসায়িক সুনাম চরমভাবে ক্ষুন্নের মাধ্যমে অপূরণীয় আর্থিক ক্ষতি করেছেন। যার আর্থিক মূল্যমান এক হাজার কোটি টাকা হবে। বিবাদীদের কাছ থেকে এ টাকা আদায়ের নিমিত্তে বাদী এ মামলা করেছেন বলে আর্জিতে উল্লেখ করা হয়েছে।
আদালত আগামী ২৩ জুন বিবাদীদের স্বয়ং উপস্থিত হয়ে কিংবা কোনো আইনজীবীর মাধ্যমে মামলার অভিযোগ সম্পর্কে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন।
মেঘনা গ্রুপের প্রতিবাদলিপি ও মামলার কাগজপত্র সোমবার একই সঙ্গে আমার দেশ-এর কাছে পৌঁছেছে।
আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102