রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

সময়ের কণ্ঠস্বরের সম্পাদক হলেন পলাশ মল্লিক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫

দেশের অন্যতম পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বর-এর সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পলাশ মল্লিক। এর আগে তিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক ছিলেন।

মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে সময়ের কণ্ঠস্বর কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেন। এ সময় বার্তা সম্পাদক রবিউল ইসলামসহ সহকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এর আগে, সোমবার (৩০ জুন) রাতে সময়ের কণ্ঠস্বর-এর স্বত্বাধিকারী ও সিইও আরিফ সিকদার আনুষ্ঠানিকভাবে পলাশ মল্লিককে সম্পাদকের দায়িত্ব দেন।

গাজীপুরে মাঠ পর্যায়ের সাংবাদিকতা দিয়ে ক্যারিয়ার শুরু করা পলাশ মল্লিক ২০২৩ সালের ১৪ জুন থেকে সময়ের কণ্ঠস্বর-এর ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। দুই বছর সফলভাবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা ও কর্মদক্ষতার ভিত্তিতে তাকে সম্পাদক পদে পদোন্নতি দেওয়া হয়।

দায়িত্ব গ্রহণের পর পলাশ মল্লিক সময়ের কণ্ঠস্বর কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘এই দায়িত্বকে আমি শুধু পদ নয়, বরং একটি গুরুদায়িত্ব হিসেবে দেখছি। যারা আমার পথচলায় পাশে ছিলেন, অনুপ্রেরণা জুগিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102