রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল মনপুরায় জেলের জালে ধরা পড়ল ২৫ কেজির বিশাল কোড়াল ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতির আগমনে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা ‘হেইও হেইও’ ধ্বনিতে কাঁপল ইছামতি, নৌকা বাইচে লাখো মানুষের ঢল মার্কিন হামলার পর ওমান উপসাগরে ডুবল ইরানের তেলবাহী ট্যাংকার ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণ, নিহত ১০ মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁচিয়ে স্ত্রীর মৃত্যু, স্বামী হাসপাতালে অনাকাঙ্ক্ষিত কারণে শেষ মিনিটে ম্যানসিটিতে এনজোর অভিষেক শর্ত পূরণ না হওয়ায় ইবির শিক্ষক নিয়োগ বোর্ড বাতিল ছয় মাসেই ‘বড় সাজ্জাদের সহযোগী’ ইকরাম জামিনে মুক্ত

খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ক গাইডলাইন তৈরীর কর্মশালা অনুষ্ঠিত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ বৃহস্পতিবার (৮ মে, ২০২৫) খুলনার সার্কিট হাউজে জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা বিষয়ে একটি গাইডলাইন তৈরীতে কর্মশালার আয়োজন করে।

খুলনা বিভাগের ১০ টি জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমের সাংবাদিকগণ কর্মশালায় অংশগ্রহণ করেন ও মতামত দেন। কর্মশালা পরিচালনা করেন প্রশিক্ষণ বিশেষজ্ঞ জাকিয়া শিশির।
অনুষ্ঠানে সভা প্রধান হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের মহাপরিচালক ফারুক ওয়াসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করে প্রেস ইন্সটিটিউট বাংলাদেশের সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমতায় তারুণ্য প্রকল্পের কন্সোর্টিয়াম ম্যানেজার মো. হোসাইন শাকির এবং মিডিয়া স্পেশ্যালিস্ট রতন মালো, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা এর সভাপতি মোহাম্মদ আনিসুজ্জামান, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম টুটুল প্রমুখ। কর্মশালায় ২৮ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

কর্মশালাটি আয়োজন করা হয় সমতায় তারুণ্য প্রকল্পের আওতায়। নেদারল্যান্ডস সরকার চার বছরব্যাপী এই প্রকল্পের অর্থায়ন করছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102