বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

চার দফা বাড়ার পর কমলো স্বর্ণের দাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫

চার দফা বাড়ার পর দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের (২২ ক্যারেট) এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এ দফায় ভরিপ্রতি দাম কমেছে ১,২৪৮ টাকা।

মঙ্গলবার (৮ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এ তথ্য জানায়।

এর আগে দেশের বাজারে ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৭,৮৭২ টাকা। যা গত ২৯ মার্চ থেকে কার্যকর হয়।

নতুন দাম অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৫৬,৬২৪ টাকা। এছাড়াও ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৪৯,৪৯৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ২৮,১৪১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫,৬৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, এ বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মাসে বাজুস মোট ১৮ বার স্বর্ণের দামে পরিবর্তন এনেছে, যার মধ্যে ১৪ বার দাম বেড়েছে এবং ৪ বার কমেছে। এদিকে ১৫ জানুয়ারি ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৩৯,৪৪৩ টাকা। সর্বশেষ ২৮ মার্চ এটি বেড়ে হয়েছে ১ লাখ ৫৭,৮৭২ টাকা যা এখন পর্যন্ত দেশের বাজারে সর্বোচ্চ রেকর্ড।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102