শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্র ও কানাডা যেকারণে ১ মে পালন করে না শনিবার সিলেট যাচ্ছেন প্রধানমন্ত্রী নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ, বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী ইতালিতে পারিবারিক দ্বন্দ্বে ছোট ভাই খুন, ভিডিও কলে পরিবারকে দেখালেন বড় ভাই হোটেলের বাথরুমে নারীদের গোসলের ভিডিওধারণ, দুই ক্রিকেটার আটক যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি, কোন পথে বিএনপি সরকার? ২০ বছর পর আসছে ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’র দ্বিতীয় সিনেমা যে চমকে বাস্তবায়ন হচ্ছে নতুন পে-স্কেলের প্রথম ধাপ এসি বাসে বাধ্যতামূলক ইমার্জেন্সি ডোর, নন-এসিতে স্টিল রড অপসারণের নির্দেশ শ্রমিক দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি ঘোষণা

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

নতুন নোটেও থাকছে শেখ মুজিবের ছবি।

জুলাই-আগস্ট অভ্যুত্থানে সাবেক সরকারপ্রধান শেখ হাসিনা পালিয়ে যান। এরপরই একের পর এক পরিবর্তন হতে থাকে শেখ পরিবারের সদস্যদের নামে গড়ে তোলা বিশ্ববিদ্যালয়সহ দেশের অর্ধশতাধিক স্থাপনার নাম।

ভেঙে ফেলা হয় ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িটি। সারা দেশে গুঁড়িয়ে দেওয়া হয়েছে তার অসংখ্য ভাস্কর্য ও ম্যুরাল। যদিও এখনো দেশের সবকটি নোট ও স্মারক মুদ্রায় রয়েছে শেখ মুজিবুর রহমানের ছবি।

ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৯ মার্চ বাজারে নতুন নোট ছাড়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ৫, ২০ ও ৫০ টাকার এসব নতুন নোটেও থাকছে শেখ মুজিবুর রহমানের ছবি।

ছোট এসব নোটের পাশাপাশি বাজারে ছাড়া ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নতুন নোটও বিদ্যমান ডিজাইনের বলে সংশ্লিষ্টরা নিশ্চিত করেছেন। পুরোনো ডিজাইনের নতুন নোট বাজারে ছাড়া নিয়ে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তাদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, মুদ্রা বা নোট হলো দেশের মানুষের সার্বক্ষণিক সঙ্গী। প্রতিমুহূর্তে বাজারে কোটি কোটি নোট হাতবদল হচ্ছে। গণঅভ্যুত্থানের পর সবার আগে ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট বাতিল ঘোষণার প্রয়োজন ছিল। এর মাধ্যমে আওয়ামী লীগ নেতাসহ সরকারের দুর্নীতিবাজ কর্মকর্তাদের কাছে থাকা হাজার হাজার কোটি টাকার নোট কাগজে রূপান্তর হতো। তখন নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া যেত। এর মাধ্যমে নোট থেকে শেখ মুজিবুর রহমানের ছবিও বাদ পড়ত। কিন্তু বাংলাদেশ ব্যাংক সেটি না করে গণ-অভ্যুত্থানের সাত মাস পর বাজারে শেখ মুজিবুর রহমানের ছবিসংবলিত নতুন নোট ছাড়তে যাচ্ছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102