বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৫ দফা দাবিতে আগামীকাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘটের ডাক ওয়ানডে দলের নেতৃত্ব হারাচ্ছেন মিরাজ, নতুন অধিনায়ক কে? এআই দিয়ে আগাম শনাক্ত হবে নিত্যপণ্যের সংকট: বাণিজ্যমন্ত্রী বাগেরহাটের রামপালে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত মন্ত্রীর পরিদর্শন : ক্লিনিক সিলগালার পর, এবার মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সাময়িক বরখাস্ত স্বাস্থ্যমন্ত্রীর পরিদর্শনের পরদিন মোরেলগঞ্জে স্বাস্থ্য কর্মকর্তার ব্যক্তিগত ক্লিনিক সিলগালা বাগেরহাটে খাল দখলমুক্তের দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান, প্রশাসনের হস্তক্ষেপ কামনা সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু ​পিলজংগ ইউনিয়নের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সুইটি বেগম ত্যাগ, আদর্শ ও সংগ্রামের রাজনীতি: রাখালগাছির তরুণ নেতা শেখ মিজানুর মাহামুদ (রাজন)

চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও মোটা পুরস্কার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫

চ্যাম্পিয়নস ট্রফিতে কোনো ম্যাচ না জিতলেও মোটা পুরস্কার।

আর মাত্র চারদিন পর শুরু হতে যাচ্ছে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও দুবাইয়ে শুরু হবে ‘হাইব্রিড মডেলের’ এই আসর। এর আগেই ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়ে দিল টুর্নামেন্টের প্রাইজমানি। জয়-পরাজয় ছাপিয়ে অংশগ্রহণকারী আট দলকে দেওয়া হবে মোটা অংকের পুরস্কার।

আইসিসি জানিয়েছে, চ্যাম্পিয়নস ট্রফির শিরোপাজয়ী দল পাবে ২.২৪ মিলিয়ন ডলার । ফাইনালে হেরে যাওয়া দল পাবে ১.১২ মিলিয়ন ডলার। সেমিফাইনালে হেরে যাওয়া দল দু’টি পাবে ৫ লাখ ৬০ হাজার ডলার করে। অংশ নেওয়া আটটি দলকেই ১ লাখ ২৫ হাজার ডলার করে দেবে আইসিসি। গ্রুপ পর্ব থেকে বাদ যাওয়া দলগুলোর জন্যেও থাকবে পুরস্কার।

শুধু তাই নয়, পঞ্চম এবং ষষ্ঠ স্থানে শেষ করা দলগুলো পাবে ৩ লাখ ৫০ হাজার ডলার করে। সপ্তম এবং অষ্টম স্থানে থাকা দলগুলো পাবে ১ লাখ ৪০ হাজার ডলার করে। এ ছাড়া প্রতিটি ম্যাচের জয়ী দলকে দেওয়া হবে ৩৪ হাজার ডলার। ২০১৭ সালে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফির সর্বশেষ আসর থেকে এবারের মোট পুরস্কার মূল্য ৫৩ শতাংশ বেশি।

উল্লেখ্য, ১৯৯৬ সালে শুরু হয়েছিল চ্যাম্পিয়নস ট্রফি। এই প্রথমবার চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে পাকিস্তান। ২০১৭ সালের সর্বশেষ আসরে ভারতকে হারিয়ে তারা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছিল। এবার ৮টি দলকে দুটি গ্রুপ করা হয়েছে। সব দল গ্রুপ পর্বে তিনটি করে ম্যাচ খেলবে। গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমিফাইনালে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102