মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন
শিরোনাম :
অটোরিকশা থেকে পড়তেই শিক্ষিকাকে পিষে দিল সিএনজি সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের স্ত্রীকে ২ বছরের কারাদণ্ড ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত গঙ্গামতির সংরক্ষিত ম্যানগ্রোভ বনের পাশেই তোলা হচ্ছে স্থাপনা ফিল্ড ফায়ারিংয়ে দুই সেনাসদস্য নিহত: স্বজনদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ইনোভেশন ফেয়ারে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় চ্যাম্পিয়ন বেক্সিমকো ফার্মার পর্ষদ থেকে সরে দাঁড়াচ্ছেন সালমান এফ রহমান মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ৫ পাঁচবিবিতে আর্থিক অন্তর্ভুক্তিবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী শুভঙ্করের

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫

উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে তাসকিন আহমেদ।

ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেনের বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা পেয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। গতবছর ওয়ানডেতে ধারাবাহিক পারফরম্যান্স দিয়ে বর্ষসেরা একাদশে জায়গা করে নিয়েছেন তিনি।

গেলো বছরটা টি-টোয়েন্টি বিশ্বকাপের হলেও নজরকাড়া পারফরম্যান্স দেখিয়েছেন টাইগার পেসার তাসকিন আহমেদ। বছরজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সে ধারাবাহিক ছিলেন এই ডানহাতি পেসার। গেল বছর সাত ম্যাচে ২৩ দশমিক ৯ গড়ে ১৪ উইকেট শিকার করেছেন তাসকিন।

২০২৪ সালে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসেছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ফলে এই ফরম্যাটে খেলা হয়েছে তুলনামূলক বেশি। উইজডেনের ওয়ানডে একাদশে জায়গা পেয়েছেন শ্রীলঙ্কার তিন ক্রিকেটার, আফগানিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান থেকে জায়গা পেয়েছেন দুইজন, ইংল্যান্ড ও বাংলাদেশ থেকে জায়গা পেয়েছেন একজন করে। ভারত ও অস্ট্রেলিয়া থেকে জায়গা পাননি কোনো ক্রিকেটার।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102