মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রামপালকে বাল্যবিবাহ, শিশুশ্রম ও স্কুল বহির্ভূত শিশু মুক্ত ঘোষণা বাগেরহাটে নির্মল বায়ু ও নীল আকাশ দিবসে শিক্ষার্থীদের শপথ, বিতরণ হলো ফলজ চারা আল্পসের বুকে বাংলাদেশের পতাকা হাতে ১৪৩তম ম্যারাথন শেষ করলেন শিব শংকর জার্মানির জাক্সেন-আনহাল্টে স্থানীয় সরকার নির্বাচনে এএফডির ঐতিহাসিক উত্থান দেশের একমাত্র সরকারি মহিষ প্রজনন কেন্দ্রের ৫২ টি পদের ৪২ টিই শূন্য, ৩৮ বছরেও নেই ভেটেরিনারি সার্জন অবশেষে নেপালের বন্যার্তদের ত্রাণ সহায়তা দিল ইসরায়েল ইন্দোনেশিয়ায় বিমানবন্দরে আটকা ২ লাখ ৭০ হাজার যাত্রী যুক্তরাষ্ট্রে নতুন সিনেমায় মৌসুমী গরুর মাংস খাওয়ার ইচ্ছে পোষণ: তোপের মুখে অভিনেতা বিশ্বজিৎ চাঁদাবাজির মামলায় বিএনপি নেতা কারাগারে

অনুমতি ছাড়াই দেশে ভারতীয় চিকিৎসকরা কাজ করে যাচ্ছেনঃ ডা. রফিক।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

অনুমতি ছাড়াই দেশে ভারতীয় চিকিৎসকরা কাজ করে যাচ্ছেনঃ ডা. রফিক।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে কাজ করে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম।

বুধবার (১৮ ডিসেম্বর) রাজধানীর বিএসমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন বগুড়া শিবগঞ্জ উপজেলা ছাত্রদল সদস্য মুশফিক রহমান সোহাগের খোঁজ-খবর নিতে গিয়ে তিনি এ কথা বলেন। জুলাই-আগস্ট আন্দোলনে বগুড়া শহরে গুলিবিদ্ধ হন সোহাগ।

ডা. রফিকুল ইসলাম বলেন, ভারত বাংলাদেশে তাদের পোষ্য সরকারের পতনের পর থেকে আমাদের জন্য চিকিৎসাসহ সকল ভিসা স্থগিত রেখেছে। ভারত বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব চায় না, বন্ধুত্ব চায় একটি বিশেষ গোষ্ঠীর সঙ্গে। বাংলাদেশিরা বৈধ কাগজ নিয়ে চিকিৎসার জন্য যায়, ঘুরতে যায়, অথচ বিএমডিসির অনুমতি ছাড়াই ভারতীয় চিকিৎসকরা বাংলাদেশে মোটা অংকের অর্থের বিনিময়ে ডাক্তারি করে যাচ্ছেন।

তিনি বলেন, স্বৈরাচার হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার অনেক দোসর রেখে গেছেন। তারা দেশের বিরুদ্ধে এখনো নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। এ ছাড়া বিদেশি প্রভুদের উস্কানিতে শেখ হাসিনাও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সদা সতর্ক থাকতে হবে। এ ক্ষেত্রে ঐক্যের কোনো বিকল্প নেই।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলম, ডা. ইউনুস আলী, ডা. নবিদ আলম ও ডা. নজরুল ইসলাম প্রমুখ।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102