বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি চট্টগ্রামের জলাবদ্ধতার খবর ভিত্তিহীন : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ৫ মে চীন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী নোবেল শান্তি পুরস্কারের জন্য ২৮৭ মনোনয়ন, থাকছেন ট্রাম্পও হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার।

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

পাবনায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় যুবলীগ কর্মী গ্রেফতার।

পাবনার সুজানগরে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনায় মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের যুবলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ থানার গোয়ালন্দ ঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনা পুলিশ সুপার মো. মোরতাজা আলী খান সোমবার (৭ অক্টোবর) বিকেলে সংবাদ সম্মেলনে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় রোববার বাচ্চুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মো. বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু সুজানগর পৌরসভার মসজিদপাড়া এলাকার মো. লোকমান প্রামাণিকের ছেলে। তার ছোট ভাই সুজানগর নিজাম উদ্দিন আজগর আলী (এনএ) কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি রেদোয়ান নয়ন।

এর আগে গত মঙ্গলবার রাতে পৌরসভার মানিকদীর পালপাড়া এবং এর তিন দিন আগে পৌরসভার নীশিপাড়া দুর্গাপূজার প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে।

ঘটনার পর মানিকদীর (পালপাড়া) মন্দির কমিটির সভাপতি শ্রী বিজন কুমার পাল বাদী হয়ে সুজানগর থানায় একটি মামলা করেন।

পুলিশ সুপার আরও বলেন, গ্রেফতার যুবলীগ কর্মী মো.বাচ্চু আলমগীর আজ ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছে প্রতিমা ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102