বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে হাজির রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

মে মাসের জন্য জ্বালানি তেলের দাম আগের মতোই বহাল রেখেছে সরকার। এ সংক্রান্ত প্রজ্ঞাপন আগামী ১ মে থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ১৮ এপ্রিলের সিদ্ধান্ত অনুযায়ী ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা এবং অকটেনের দাম নির্ধারণ করা হয় ১৪০ টাকা।

এ ছাড়া পেট্রোল প্রতি লিটার ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের ভিত্তিতে মে মাসেও এই মূল্যহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ফলে আগামী ১ মে থেকে দেশজুড়ে ডিজেল ১১৫ টাকা, অকটেন ১৪০ টাকা, পেট্রোল ১৩৫ টাকা এবং কেরোসিন ১৩০ টাকা দরে বিক্রি অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102