রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

নিউজিল্যান্ডে ৬.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

নিউজিল্যান্ডের দক্ষিণ দ্বীপের ‘তে আনাউ’ শহরের কাছে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করে কর্তৃপক্ষ। পরে পরিস্থিতি পর্যালোচনা করে সতর্কতা কমিয়ে সাধারণ পরামর্শে নামিয়ে আনা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) স্থানীয় সময় রাত ৯টা ১৪ মিনিটে ‘তে আনাউ’ শহরের প্রায় ৪০ কিলোমিটার উত্তরে ভূমিকম্পটি আঘাত হানে।

নিউজিল্যান্ডের জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৩। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এবং জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৯ বলে জানিয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৩ কিলোমিটার গভীরে। এর কেন্দ্র ছিল ফিওর্ডল্যান্ডের প্রবেশদ্বার হিসেবে পরিচিত তে আনাউ শহরের কাছাকাছি, যা একটি জনপ্রিয় পর্যটন এলাকা।

শক্তিশালী এই কম্পন দক্ষিণ দ্বীপের বিস্তীর্ণ এলাকাজুড়ে অনুভূত হয়। ফিওর্ডল্যান্ড, কুইন্সটাউন, ওয়ানাকা, সাউথল্যান্ড, ওটাগো এবং ক্যান্টারবারির কিছু অংশের বাসিন্দারা ভূমিকম্পের কম্পন অনুভব করেন।

এ ছাড়া মিলফোর্ড সাউন্ড, লুমসডেন, টুয়াটাপেরে, আলেকজান্দ্রা, গোর, ইনভারকারগিল, হাস্ট, বালক্লুথা ও টুইজেল এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

মূল ভূমিকম্পের পর কয়েক ঘণ্টায় ৩ দশমিক ৩ থেকে ৪ দশমিক ৩ মাত্রার বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়। এতে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

ভূমিকম্পের পর জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থা দক্ষিণ দ্বীপের উপকূলীয় কিছু এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করে। মিলফোর্ড সাউন্ড থেকে পুইসেগুর পয়েন্ট পর্যন্ত উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

কর্তৃপক্ষ জানায়, উপকূলীয় এলাকায় অস্বাভাবিক ও শক্তিশালী স্রোত এবং আকস্মিক জলোচ্ছ্বাসের ঝুঁকি থাকতে পারে। পরে পরিস্থিতির উন্নতি হলে সুনামি সতর্কতা কমিয়ে পরামর্শে রূপান্তর করা হয়।

ইমার্জেন্সি ম্যানেজমেন্ট সাউথল্যান্ড জানিয়েছে, ভূমিকম্পের প্রভাব কয়েক দিন পর্যন্ত থাকতে পারে। একই সঙ্গে কুইন্সটাউন লেকস জেলা পরিষদ পাহাড়ি রাস্তা ও সেতু ব্যবহারের সময় সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। ভূমিকম্পের কারণে পাহাড় থেকে পাথর বা ধ্বংসাবশেষ পড়ার আশঙ্কা রয়েছে বলেও সতর্ক করা হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102