রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল দিয়ে আসছে ভারত-মিয়ানমারের ইলিশ, বাজারে ‘পদ্মার’ নামে বিক্রি আদানির বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু নামাজে কাতার সোজা না করার ‘ভয়ংকর’ পরিণতি জানালেন আহমাদুল্লাহ কুমিল্লায় ঘরে ঢুকে যুবলীগ নেতাকে পিটিয়ে হত্যা ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল, সর্বনিম্ন বেতন ২০ হাজার টঙ্গী মাঠে বিশ্ব ইজতেমাসহ ৭ দাবি সাদপন্থিদের শেরপুরে রাস্তার ধারের চৌকিতেই কাটে রহস্য মানব শহীদের দিনরাত আলফাডাঙ্গায় চায়ের দোকানদারকে কুপিয়ে হত্যা, আহত ৩ বগুড়ার শেরপুরে দুই নেত্রীর মারামারির ঘটনায় থানায় পাল্টাপাল্টি অভিযোগ ১২ হাজার প্রবাসীর বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নিলো সৌদি

মিরপুরে বার–হোটেলে অভিযান, শতাধিক নারী-পুরুষ আটক

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬

রাজধানীর মিরপুরে একটি বার ও আবাসিক হোটেলে অভিযান চালিয়ে শতাধিক নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) রাতে মিরপুর-১ এলাকার বাগদাদ মার্কেটের একটি বার ও পাশের একটি আবাসিক হোটেলে এই অভিযান চালানো হয়। অভিযান শেষে আটক ব্যক্তিদের মিরপুর মডেল থানায় নেওয়া হয়।

পুলিশ জানায়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের শাহ আলী থানাতে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘদিন ধরে ওই এলাকায় অসামাজিক কার্যকলাপের অভিযোগ করে আসছিলেন স্থানীয় বাসিন্দারা।

অভিযোগের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর জোনের একাধিক থানা যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

এদিকে, সংবাদ সংগ্রহে গেলে থানার প্রবেশপথে গণমাধ্যমকর্মীরা বাধার মুখে পড়েন। পরে বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেন মিরপুর জোনের উপকমিশনার এস এ এম ফজল ই খুদা।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102