বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে হাজির রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

ময়মনসিংহের নান্দাইলে ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার ফুফার বিরুদ্ধে। এ ঘটনার পর থেকে হারুন অর রশিদ (শিশুটির ফুপা) পলাতক রয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে হারুন অর রশিদ নামের ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্ত পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক ও একই উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলার বিবরণে জানা যায়, গত ২৩ এপ্রিল বিকেলে বাড়ির উঠানে খেলাধুলার সময় শিশুটিকে চকলেটের প্রলোভন দেখিয়ে ঘরে নিয়ে যান অভিযুক্ত। এরপর ঘরের দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন।

শিশুর মা বলেন, ঘরে নিয়ে ধর্ষণচেষ্টার সময় এক আত্মীয় ঘরে প্রবেশ করে শিশুটিকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পান। বিষয়টি টের পেয়ে অভিযুক্ত দ্রুত সেখান থেকে পালিয়ে যান।

পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তার স্বজনরা তাদের হুমকি দেয়। এতে ভীত হয়ে শিশুটির মা মেয়েকে নিয়ে বাবার বাড়িতে আশ্রয় নেন। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারটি নান্দাইল মডেল থানায় গিয়ে মামলা করেন।

নান্দাইল মডেল থানার ওসি মো. আজহারুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলা নেওয়া হয়েছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102