বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
ছোবলে আহত যুবক, সাপসহ হাসপাতালে হাজির রাজশাহীকে বিশ্বের অন্যতম সুন্দর নগরী করার ঘোষণা রাসিক প্রশাসক রিটনের কেরানীগঞ্জে অটোরিকশাচালক হত্যায় পাঁচজনের মৃত্যুদণ্ড শ্রমজীবী মানুষই দেশের উন্নয়নের প্রধান চালিকাশক্তি : প্রধানমন্ত্রী সি ব্রিজ অ্যান্ড স্টেক নাইটস’ র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে নির্ধারণ হলো মে মাসের জ্বালানি তেলের দাম সংরক্ষিত নারী আসনে ৪৯ জনের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দাবি করে মানচিত্র পোস্ট মার্কিন প্রেসিডেন্টের ফুপার বিরুদ্ধে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ প্রতি লিটার পেট্রোলে ৩৫ মিলিলিটার কম, ফিলিং স্টেশনকে আড়াই লাখ টাকা জরিমানা

বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে শুল্ক-কর অব্যাহতি

আলোকিত স্বপ্নের বিডি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরিবহনে ব্যবহৃত বিদ্যুৎ-চালিত স্কুলবাস আমদানিতে সব ধরনের কর মওকুফ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

রাজস্ব বোর্ডের বিদ্যমান কাস্টমস ডিউটি (সিডি), রেগুলেটরি ডিউটি (আরডি), মূল্য সংযোজন কর (ভিএটি), সম্পূরক শুল্ক (এসডি), আগাম কর (এটি) এবং অগ্রিম আয়করসহ (এআইটি) সব শুল্ক-করাদি অব্যাহতি দিয়ে তথ্য প্রকাশ করেছে এনবিআর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষাপ্রতিষ্ঠান নিজে বিদ্যুৎ-চালিত বাস আমদানি করলে অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষে অন্য কেউ শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে গাড়ি আমদানি করলে সকলেই কর অব্যাহতি সুবিধা পাবেন। শিক্ষার্থী পরিবহনের উদ্দেশ্যে এসকল গাড়ির রঙ হবে হলুদ। এই বাস গুলোতে স্কুল, কলেজ, স্টুডেন্ট বাস, ট্রান্সপোর্ট শব্দগুলো সহজে দৃষ্টিগোচর হয়, এমন করে সুস্পষ্টভাবে লিখতে হবে।

কোনপ্রকার শুল্ক-কর পরিশোধ ব্যতিরেকে শিক্ষার্থী পরিবহনের লক্ষ্যে উক্ত বাস আমদানির জন্য আমদানিকারক প্রতিষ্ঠান জাতীয় রাজস্ব বোর্ডে আবেদন করলে জাতীয় রাজস্ব বোর্ড ১০ কার্যদিবসের মধ্যে উক্ত আবেদন নিষ্পত্তি করবে।

এনবিআর আরও জানায়, শিক্ষার্থীদের জন্য পরিবেশ বান্ধব বিদ্যুৎ-চালিত স্কুল বাস আমদানিতে সকল প্রকারের শুল্ক করাদি প্রত্যাহারের ফলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সাশ্রয়ী খরচে শিক্ষার্থী পরিবহনে আধুনিক ও পরিবেশ বান্ধব বাসের ব্যবস্থা করতে পারবে। উন্নত ও আরামদায়ক পরিবহনে একসাথে অনেক শিক্ষার্থী স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত করতে পারবে বিধায় দেশের তীব্র যানজট নিরসন হবে, বিপুল পরিমাণ জ্বালানি সাশ্রয় হবে এবং সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত যাতায়াত বাবদ অভিভাবকদের খরচ হ্রাস পাবে।

শিক্ষার্থী পরিবহনের অনুরুপ সাধারণ যাত্রীগণের জন্য পরিচালিত বাস আমদানিতে শুল্ক-করাদি হ্রাসের বিষয়ও সরকারের বিবেচনায় রয়েছে বলেও জানিয়েছে এনবিআর।

আপনার মন্তব্য লিখুন

সংবাদটি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
  • © All rights reserved © 2019 alokitoswapner-bd.com - It is illegal to use this website without permission.
Design & Developed by Freelancer Zone
themesba-lates1749691102